ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢলনের চাপে আমচাষি, কেজিভিত্তিক বেচাকেনার সিদ্ধান্তেও মিলছে না সুফল বাজেটে বিশেষ বরাদ্দ: শিগগিরই জারি হচ্ছে নবম পে-স্কেলের গেজেট পুশইন বিতর্ক, কূটনৈতিক চাপ বাড়াচ্ছে বাংলাদেশ প্রথম বাজেটেই জনগণের আস্থা জয়ের বার্তা নতুন সরকারের ১০০ কোটির প্রথম নায়িকা, বিয়ের পরই রুপালি পর্দা থেকে বিদায়, এখন কোথায় আসিন? টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ১৫ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প: ইরানে হামলা হলে পাশে থাকবে না ওয়াশিংটন ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার নতুন টোল বসানোর পরিকল্পনা: হরমুজ প্রণালি পুনরায় খুলতে যাচ্ছে ইরান-ওমান দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-রাশিয়া

ঈদুল আজহার চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবজাতির কল্যাণে কাজ করার আহ্বান শেখ হাসিনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩ ২৫০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহার ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবজাতির কল্যাণে কাজ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার ঈদুল আজহা পালিত হবে। এ উপলক্ষে দেওয়া ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ আবারও আমাদের জীবনে ফিরে এসেছে এক বছর পর। কোরবানির অর্থ ত্যাগ। ক্ষুদ্রতা, নীচতা, অহংকার ও স্বার্থপরতা ত্যাগের মাধ্যমে কোরবানির ঈদ অর্থবহ হয়ে ওঠে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আসুন আমরা মানবজাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করি এবং বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে আমাদের আনন্দ ভাগাভাগি করি।’

শুভেচ্ছা বার্তার শেষ দিকে শেখ হাসিনা বলেন, ‘সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, ঈদ মোবারক।’ বাসস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঈদুল আজহার চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবজাতির কল্যাণে কাজ করার আহ্বান শেখ হাসিনার

আপডেট সময় : ০৬:০০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩