ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাজেটে বিশেষ বরাদ্দ: শিগগিরই জারি হচ্ছে নবম পে-স্কেলের গেজেট পুশইন বিতর্ক, কূটনৈতিক চাপ বাড়াচ্ছে বাংলাদেশ প্রথম বাজেটেই জনগণের আস্থা জয়ের বার্তা নতুন সরকারের ১০০ কোটির প্রথম নায়িকা, বিয়ের পরই রুপালি পর্দা থেকে বিদায়, এখন কোথায় আসিন? টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ১৫ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প: ইরানে হামলা হলে পাশে থাকবে না ওয়াশিংটন ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার নতুন টোল বসানোর পরিকল্পনা: হরমুজ প্রণালি পুনরায় খুলতে যাচ্ছে ইরান-ওমান দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-রাশিয়া পুশইন বন্ধে ভারতকে ১৩টি চিঠি: সীমান্তে বাড়তি সতর্কতা, আজ দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক

কুমিল্লায় যুবক খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১০:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩ ৩৩১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার শহরের ব্যস্ততম এলাকা কান্দিরপাড়ে প্রকাশ্যে ছুরিকাঘাত করে এক যুবককে খুন করা হয়েছে। ইজাজ নামে যুবকের বাড়ি সদর উপজেলার আমরাতলী ইউনিয়নের মনিপুর গাবতলী এলাকায়, তার বাবার নাম সিরাজুল ইসলাম। রবিবার সন্ধ্যায় নগরীর কান্দিরপাড় এলাকায় ফাইন্ড টাওয়ারের সামনে দুর্বৃত্তরা তার দুই পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশংকা জনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন সংবাদমাধ্যমকে জানান, কান্দিরপাড়ে একটি হত্যাকাণ্ডের ঘটনা শুনেছি। এ বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে। তিনি আরো জানান, প্রাথমিক ভাবে জানা গেছে টাকার ভাগাভাগি নিয়ে কান্দিরপাড় ফাইন্ড টাওয়ারের নিচে চার পাঁচজন যুবকের সাথে ইজাজের ঝগড়া হয়। সেখান থেকেই কেউ তাকে ছুরিকাঘাত করে। অতিরিক্ত রক্ত ক্ষরনে তার মৃত্যু হয়েছে। আমরা সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখছি।

কান্দিরপাড় এলাকার আনন্দ সিটি সেন্টারের সামনে অন্তত দুইজন হকার ব্যবসায়ীর সাথে কথা বলে জানা গেছে,কিছুটা পূর্ব দিক থেকে আহত অবস্থায় দৌড়ে এসে ইজাজ আনন্দ সিটি সেন্টারের সামনে লুটিয়ে পড়ে। সেখান থেকে লোকজন তাকে ধরে হাসপাতালের দিকে নিয়ে যায়। সে সময় তার দুই পা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুমিল্লায় যুবক খুন

আপডেট সময় : ০৯:১০:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩