ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

অ্যামনেস্টি ও হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতির মূল্য নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩ ২২০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রেসক্লাবে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার হাছান মাহমুদ : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আজকে পত্রিকায় দেখলাম, অ্যামনেস্টি ইান্টারন্যাশনাল একটা বিবৃতি দিয়েছে। আমাদের শান্তিরক্ষী বাহিনীতে যারা র‌্যাবে কাজ করবে কিংবা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত থাকবে তাদেরকে যেন স্ক্রিনিং করা হয় এবং শান্তিরক্ষী বাহিনীতে না নেওয়া হয়।

আমরা অ্যামনেস্টিকে চিনি, তারেক রহমানের বেয়াইন আইরিন খান সংস্থাটির জেনারেল সেক্রেটারি ছিলেন। এখনও তিনি সেখানে যুক্ত আছেন। তিনি তারেক রহমানের বউয়ের চাচাতো বোন। এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুদ্ধাপরাধীদের যখন বিচার শুরু হলো, তখন তা বন্ধের জন্য বিবৃতি দিয়েছিল।

২০১৩, ১৪ ও ১৫ সালে যখন বিএনপি-জামায়াত মানুষ পুড়িয়ে হত্যা করছিল তখন সেটার বিরুদ্ধে বিবৃতি দেয়নি। আরেকটা সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। তারাও মাঝেমধ্যে বিবৃতি দেয়।

ড. হাছান মাহমুদ বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি কীভাবে, কোথায় ড্রাফট হয়, আর কিসের বিনিময়ে আসে সেটা আমরা জানি। যারা যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য বিবৃতি দেয়, ফিলিস্তিনে পাখি শিকারের মতো যেভাবে মানুষ মারা হয়, তখন ইসরাইলের বিপক্ষে কোনও বিবৃতি দেয় না, আমাদের বিষয় নিয়ে বিবৃতি দেওয়ার নৈতিক কোনও অধিকার তাদের নেই। আমাদের দেশের কিছু পত্রপত্রিকা সেগুলোকে বড় করে ছাপায়। এই বিবৃতির কোনও মূল্য নেই। সুতরাং এগুলোতে বিভ্রান্ত হওয়ার দরকার নেই।

শনিবার  চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই কারণে আজকে বিএনপি-জামায়াতের পক্ষ থেকে দেশের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ করা হয়েছে। সেই লবিস্টের পেছনে মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে কয়েকটা বিবৃতি আর কিছু কিছু কংগ্রেসম্যান কিংবা ইউরোপিয়ান পার্লামেন্ট মেম্বারের চিঠি ক্রয় করা হয় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অ্যামনেস্টি ও হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতির মূল্য নেই

আপডেট সময় : ১০:২৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩