ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

ঋণের কিস্তির চাপে কুমিল্লায় গৃহবধূর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ৩০১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আয়েশা নূর, কুমিল্লা

কুমিল্লায় এনজিওর কিস্তির টাকার পরিশোধ করতে না পারায় রুবিনা আক্তার আখি নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহনের পথ বেচে নিয়েছেন। বুধবার জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের শ্রীপুর গ্রামের ঘটনা।

স্থানীয়রা জানান, আখি নগর স্বাস্থ্য কেন্দ্রের সাব সেন্টার ডুলিপাড়া কেন্দ্রে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি অনলাইনে নারীদের পোশাক বিক্রি করতেন। ব্যবসার পরিধি বৃদ্ধির জন্য বিভিন্ন এনজিও থেকে সপ্তাহে কিস্তি পরিশোধ করার শর্তে ঋণ নিয়েছিলেন। প্রতি সপ্তাহে তার কিস্তি আসতো ৩০ হাজার টাকা। এ টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়ে আখি আত্মহত্যার পথ বেছে নেন।

সাবেক ইউপি সদস্য হাফিজুল ইসলাম বলেন, নিহত আখির সাত বছর বয়সী একটি মেয়ে রয়েছে। তার স্বামী চট্টগ্রামে একটি এনজিওতে চাকরি করেন। আখি একটি কিন্ডার গার্টেনে চাকরি করতেন। পরে কারোনার কারণে তার চাকরি চলে যাওয়ায় নগর স্বাস্থ্য কেন্দ্রে চাকরি নেন। পাশাপাশি তিনি অনলাইনে ব্যবসা করতেন। তবে ঋণ বেশি হওয়ায় তিনি আত্মহত্যা করেন।

কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন সুমন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঋণের কিস্তির চাপে কুমিল্লায় গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় : ০৯:০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩