ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

সিআইডির জালে বিশ্ববিদ্যালয় ছাত্রী, রয়েছে পর্নোগ্রাফি মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ২৪০ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নবম শ্রেণীতে পড়া অবস্থায় নেশা জগতে পা বাড়ায়!

ড্যান্স ক্লাবের সদস্যও

তার মোবাইল ফোন সেটে অসংখ্য লোকজনকে ব্ল্যাকমেইল করার তথ্য পাওয়া যায়

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন প্রতারণাসহ সব অপকর্মের কথা অকপটে কবুল করে নেন

অনামিকা জানান, মূলত নেশার টাকা জোগাড় করতেই এই অনৈতিক পথ বেছে নেয়

ভয়েস ডিজিটাল ডেস্ক

অনামিকা খানম (২৪) নামের বিবিএ পড়ুয়াকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। সেই মামলায়ই এবারে গ্রেপ্তার এই পড়ুয়া। নবম শ্রেণিতে পড়া অবস্থায় নেশার জগতের সদস্য হিসাবে নাম লেখায়!

সিআইডি সদর দপ্তর সংবাদমাধ্যম জানিয়েছে, গ্রেপ্তার পড়ুয়া অশ্লীল ভিডিও ধারণ এবং ব্ল্যাকমেইলের ফাঁদে ফেলে নানাজনের কাছ থেকে অর্থ আদায় করতেন। সে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছে।

অনামিকা ভুয়া পরিচয়ে ফেসবুক আইডি খুলে উচ্চবিত্ত পরিবারের সন্তান, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ রাজনীতিবিদদের টার্গেট করে বন্ধুত্ব করতেন। প্রেমের ফাঁদে ফেলে তার শিকারে পরিণত করতে খুব বেশি সময় নিতেন না। ভিডিও কলে নিয়মিত কথা বলতেন তাদের সঙ্গে।

কৌশলে একান্ত মুহূর্তের ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করতেন। পরে সেই সব ছবি ও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে চাঁদা দাবি করতো। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা দিতে না পারলে এসব ছবি-ভিডিও আত্মীয়স্বজনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকিও দিতেন। বেশ ক’বছর ধরেই এসব কাজে হাত পাকিয়েছে এই পড়ুয়া।

সিআইডি জানায়, এক ভুক্তভোগীর করা মামলায় মঙ্গলবার নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করে সিআইডি সাইবার ইন্টেলিজেন্সের বিশেষ টিম। উদ্ধার করা হয় প্রতারণা এবং ব্ল্যাকমেইলিংয়ের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোনসেট। তার মোবাইল ফোন সেটে অসংখ্য লোকজনকে ব্ল্যাকমেইল করার তথ্য পাওয়া যায়।

বিকাশ-নগদের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার আলামতও পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন প্রতারণাসহ সব অপকর্মের কথা অকপটে স্বীকার করেছেন। মূলত নেশার টাকা জোগাড় করতেই এ পথে পা বাড়ায় বলে স্বীকার করে অনামিকা।

অনামিকার বিরুদ্ধে ঢাকার একটি থানায় মঙ্গলবার এক ভুক্তভোগী পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(২)/৮(৩)/৮(৫)(ক) ধারায় মামলা দায়ের পরই তাকে গ্রেপ্তারে মাঠে নামে সিআইডি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিআইডির জালে বিশ্ববিদ্যালয় ছাত্রী, রয়েছে পর্নোগ্রাফি মামলা

আপডেট সময় : ১১:৩০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩