ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের

ফের ৩০ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ২১০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩০.০১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। মঙ্গলবার ছিল ২৯.৯৫ বিলিয়ন ডলার। ঈদুল আজহাকে সামনে রেখে রেমিট্যান্সের এই প্রবাহ এখন ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রাখছে।

বাংলাদেশ ব্যাংকের বুধবারের তথ্য অনুযায়ী, ১ থেকে ২০ জুনের মধ্যে রেমিট্যান্স হিসেবে দেশে আসে ১.৫৩ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১.১০ বিলিয়ন ডলার।

২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ১৩.৪৩ বিলিয়ন ডলার বিক্রি করেছে। এ বিক্রয় সাধারণত সরকারি এলসি’র অর্থপ্রদান এবং প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য ব্যবহৃত হয়।

সরকার মার্চ ও এপ্রিলের জন্য এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা এসিইউ’কে ১.১ বিলিয়ন আমদানি বিল পরিশোধ করার পরে ৮ মে রিজার্ভ ২৯.৭ বিলিয়ন ডলারে নেমে আসে।

১০ মে এটি আবার বেড়ে ৩০.৩৬ বিলিয়ন ডলারে পৌঁছে, যা এর মাত্র একদিন আগে ২৯.৭৮ বিলিয়ন ডলার ছিল।

২৫ মে থেকে বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, রিজার্ভ আবার ২৯.৯৬ বিলিয়ন ডলারে নেমে আসে। সূত্র বাসস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফের ৩০ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

আপডেট সময় : ০৮:৪৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩