ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

লিঙ্গবৈষম্য নিরসন সূচকে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ৪৩৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারী-পুরুষের লিঙ্গবৈষম্য নিরসন সূচকে ১২ ধাপ এগিয়ে টানা নবমবার দক্ষিণ এশিয়ার শীর্ষে স্থানে বাংলাদেশ। ২০১৪ সাল থেকে এই অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ

অর্থনৈতিক অংশগ্রহণ, শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়ন এই চার মাপকাঠির ভিত্তিতে প্রত্যেক বছর এ সূচক প্রকাশ করে ডব্লিউইএফ

ভয়েস ডিজিটাল ডেস্ক

নারী-পুরুষের লিঙ্গবৈষম্য নিরসন সূচকে ১২ ধাপ এগিয়ে টানা নবমবার দক্ষিণ এশিয়ার শীর্ষে স্থানে বাংলাদেশ। ২০১৪ সাল থেকে এই অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। গত মঙ্গলবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) প্রকাশিত সূচকে বাংলাদেশ অবস্থান ৫৯তম স্থানে। ২০২২ সালের ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ’ শীর্ষক সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৭১তম।

ডব্লিউইএফের সূচকে প্রত্যেকটি দেশের অবস্থান নির্ধারণ করা হয় ১ স্কোরের ভিত্তিতে। কোনো দেশ ১ স্কোর পেলে সেই দেশে নারী-পুরুষ সমঅধিকার শতভাগ, আর শূন্য পেলে একেবারে অধিকারবঞ্চিত হিসেবে ধরে নেওয়া হয়।

সূচকে এ বছর বাংলাদেশের মোট স্কোর শূন্য দশমিক ৭২২, যা গত বছর ছিল শূন্য দশমিক ৭১৪। ২০০৬ সালের প্রথম সূচকে বাংলাদেশের স্কোর ছিল শূন্য দশমিক ৬২৭।

অর্থনৈতিক অংশগ্রহণ, শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়ন এই চার মাপকাঠির ভিত্তিতে প্রত্যেক বছর এ সূচক প্রকাশ করে ডব্লিউইএফ। ২০০৬ সাল থেকে এই সূচক প্রকাশ হয়ে আসছে। এ বছরের সূচকে দক্ষিণ এশিয়ায় লিঙ্গবৈষম্য নিরসনে সবচেয়ে বেশি ভালো ফল করছে বাংলাদেশ, ভুটান এবং শ্রীলংকা।

এবারের সূচকে শীর্ষস্থান ধরে রেখেছে আইসল্যান্ড। দেশটির স্কোর শূন্য ৯১২। আর সূচকের একেবারে তলানিতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। তাদের স্কোর শূন্য দশমিক ৪০৫।

আইসল্যান্ডের পরই শীর্ষ ১০ দেশের তালিকায় নরওয়ে (দ্বিতীয়), ফিনল্যান্ড (তৃতীয়), নিউজিল্যান্ড (চতুর্থ), সুইডেন (পঞ্চম), জার্মানি (ষষ্ঠ), নিকারাগুয়া (সপ্তম), নামিবিয়া (অষ্টম), লিথুয়ানিয়া (নবম) ও বেলজিয়াম (দশম)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লিঙ্গবৈষম্য নিরসন সূচকে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

আপডেট সময় : ০৮:৩৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩