ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

নাদিম হত্যা দায়ীদের বিচারের আহ্বান মার্কিন দূতাবাসের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ১৮৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক 

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় যথাযথ তদন্ত ও বিচারের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সাংবাদিক নাদিম হত্যার প্রতিক্রিয়া জানতে চাইলে রোববার  ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র হেইনেস মাহোনি বলেন, সাংবাদিক গোলাম রাব্বানীর হত্যার খবর পেয়ে মার্কিন দূতাবাস ব্যথিত।

আমরা এই পরিস্থিতির একটি ব্যাপক, নিরপেক্ষ, স্বচ্ছ তদন্ত ও তার মৃত্যুর জন্য দায়ী পক্ষগুলোর বিচারের অপেক্ষায় রয়েছি।

তিনি বলেন, একটি মুক্ত সংবাদমাধ্যম এবং গণতন্ত্রের জন্য সাংবাদিকদের শারীরিক বিপদ, হয়রানি বা ভয়ভীতি ছাড়াই তথ্য অনুসন্ধান ও প্রতিবেদন করা প্রয়োজন।

গত ১৪ জুন রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। ১৫ জুন বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখসহ আরও ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় এখন পর্যন্ত ১৩ জন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে ৯ জনকে। আর র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন চারজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাদিম হত্যা দায়ীদের বিচারের আহ্বান মার্কিন দূতাবাসের

আপডেট সময় : ০৮:৪১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩