ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১০০ কোটির প্রথম নায়িকা, বিয়ের পরই রুপালি পর্দা থেকে বিদায়, এখন কোথায় আসিন? টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ১৫ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প: ইরানে হামলা হলে পাশে থাকবে না ওয়াশিংটন ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার নতুন টোল বসানোর পরিকল্পনা: হরমুজ প্রণালি পুনরায় খুলতে যাচ্ছে ইরান-ওমান দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-রাশিয়া পুশইন বন্ধে ভারতকে ১৩টি চিঠি: সীমান্তে বাড়তি সতর্কতা, আজ দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ

সাংবাদিক নাদিম হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩ ২১১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আয়েশা আক্তার , কুমিল্লা

জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে  কুমিল্লায় মানববন্ধন ও পথ প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকরা।

শনিবার  কুমিল্লা প্রেস ক্লাবের সামনে  সাংবাদিক নাদিম হত্যাকারীদের বিচার চেয়ে  ঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয় কুমিল্লার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার  সাংবাদিকরা।

এ সময়  প্রবীণ সাংবাদিক খায়রুল আহসান মানিক, প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী এনামুল হক ফারুক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, কুমিল্লা মিডিয়া ফোরামের সভাপতি সাদেক মামুন, বাংলাদেশ প্রতিদিনের মহিউদ্দিন মোল্লা, সাংবাদিক কল্যাণ পরিষদ সভাপতি ওমর ফারুকী তাপস, বাংলানিউজের জেলা প্রতিনিধি তৈয়মুর রহমান সোহেল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার মূলপরিকল্পনাকারি চেয়ারম্যান বাবুকে  গ্রেপ্তার করা হয়েছে। এখন তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সাংবাদিক সমাজ।

এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন, নৃশংস হত্যা কোনো ভাবেই মেনে নেয়া যায় না। সাংবাদিক নাদিম হত্যার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন সাংবাদিকনেতারা।

গোলাম রব্বানি নাদিম  বাংলানিউজ টোয়েন্টিফোর ডটক-এর ও মানববজমিনের জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন। একই সঙ্গে একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা সংবাদ সংগ্রাহক হিসেবে কাজ করতেন।

তিনি স্থানীয় চেয়ারম্যানের অপকর্ম নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেন। তাতে ক্ষুব্ধ হয়ে  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবু। তিনিই নাদিম হত্যার পরিকল্পনাকারী বলে অভিযোগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাংবাদিক নাদিম হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন

আপডেট সময় : ০৭:২৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩