ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

কুমিল্লা জেলা পরিষদ বৃত্তি পেল ৫১৭ শিক্ষার্থী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ৩৮৭ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলা পরিষদের উদ্যোগে মেধা বৃত্তি প্রদান করছেন সদরের সংসদ সদস্য আ ক ম বাহার উদ্দিন বাহার

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আয়েশা আক্তার, কুমিল্লা 

শিক্ষাক্ষেত্রে কুমিল্লা জেলা পরিষদ নজির গড়েছে। পরিষদের নিজস্ব তহবিল থেকে জেলার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কার্যক্রম অব্যহত রয়েছে। এবছর মেধা বৃত্তি পেল ৫১৭ শিক্ষার্থী।

বৃহষ্পতিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, আমাদের বড় শত্রু দুর্নীতি। শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে কোন জায়গায় দুর্নীতি নেই। তিনি বরেলন, একজন মা একা তার সন্তানকে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াতে কতটা বেগ পেতে হয়, তা সহজেই অনুমান করা যায়। এই শিক্ষার্থী ট্রান্সফারের জন্য তিন মাস যাবত ঘুরেছে। অথচ হচ্ছে না। আমাদের কাজের প্রতি আন্তরিক হতে হবে এবং পরস্পরের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি কুমিল্লা-৭ চান্দিনা আসনের সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল হাসেম খান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাসের, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. আবু জাফর খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অপর্ণা বৈদ্য, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লা আল মাহমুদ সহিদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফাহমিদা জেবিন ও আবৃত্তিকার রুবেল কুদ্দুস। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মাঈন উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুমিল্লা জেলা পরিষদ বৃত্তি পেল ৫১৭ শিক্ষার্থী

আপডেট সময় : ০৮:৪৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩