ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

বেআইনি বাজি কারখানার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে পুলিশকে ছ’দফা নির্দেশ মমতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ ২৪১ বার পড়া হয়েছে

এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের পুনরাবৃত্তি ঠেকাতে একগুচ্ছ নির্দেশ নবান্নের। ফাইল ছবি।

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

গত মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের এগরায় একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে আট জন নিহত হন। আহত তালিকায় হন বেশ কয়েক জন। বিস্ফোরণের পর এলাকা ছেড়ে পালান বেআইনি কারখানাটির মালিক ভানু বাগ। বৃহস্পতিবার ওড়িশা থেকে ভানু এবং তার পুত্র বিশ্বজিৎকে গ্রেফতার করে সিআইডি।

সূত্রের খবর, কটকের একটি হাসপাতালে আহত অবস্থায় ভর্তি ভানু। সেখান থেকেই ভানুকে গ্রেফতার করে সিআইডি। ভানুর শরীরের বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছে বলেও জানা গিয়েছে। সেই কাণ্ড থেকে শিক্ষা নিয়েই এই সংক্রান্ত একগুচ্ছ নির্দেশ দিল নবান্ন।

পূর্ব মেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার পর সতর্ক প্রশাসন। নবান্নের তরফে ছয় দফা নির্দেশ দেওয়া হল পুলিশ সুপার এবং কমিশনারদের। নবান্নের নির্দেশ, রাজ্যের সমস্ত বেআইনি বাজি কারখানার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি, বেআইনি বাজি কারখানার কর্মীদের বিকল্প কর্মসংস্থান তৈরির কথাও বলা হয়েছে।

নবান্নের নির্দেশিকায় পুলিশ সুপার এবং কমিশনারদের বলা হয়েছে, নিয়ম বহির্ভূত ভাবে চলা বাজি কারখানাগুলিতে তল্লাশি চালিয়ে বন্ধ করে দিতে হবে তা। বাজেয়াপ্ত করা বাজি কী ভাবে নষ্ট করতে হবে তা-ও জানিয়েছে নবান্ন। বাজেয়াপ্ত বাজি আদালতের নির্দেশ মেনে নষ্ট করতে হবে। বিপুল পরিমাণ বাজি উদ্ধার হলে প্রয়োজনে অল্প অল্প করে তা নষ্ট করতে হবে।

বেআইনি বাজি প্রস্তুতকারকেরা যাতে আবার একই কাজ না করেন তা স্থানীয় থানাকে নিশ্চিত করার নির্দেশনাও নবান্নের। এগরার ক্ষেত্রে দেখা গিয়েছিল, মূল অভিযুক্ত ভানু বাগ আগেও বাজি কারখানা চালাতেন। তার পর গ্রেফতার হন। মুক্তি পেয়েই আবার তিনি বাজির কারবার শুরু করে দেন। ভবিষ্যতে তার পুনরাবৃত্তি রুখতে নবান্ন স্পষ্ট জানিয়েছে, বেআইনি বাজি প্রস্তুতকারকেরা যাতে আবার একই কাজ না করে তা দেখতে হবে স্থানীয় থানাকেই। সূত্র আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বেআইনি বাজি কারখানার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে পুলিশকে ছ’দফা নির্দেশ মমতার

আপডেট সময় : ০৮:৩২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩