ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারল্য  সকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার ঋণ দিল বাংলাদেশ ব্যাংক  অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের সমর্থক ভাইয়ারা না থাকলে ঘটনা অন্য রকম হয়ে যেতো: নাঈম হাসান আদ্-দ্বীনের কোটি টাকার চাপ উপেক্ষা করে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর শনিবার, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে স্থানীয়রা যৌথ টহল ও গোয়েন্দা তথ্য বিনিময়ে সম্মত বিজিবি-বিএসএফ, নভেম্বরে ঢাকায় পরবর্তী বৈঠক

সেন্টমার্টিনে মোখা ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি প্রধান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩ ২৩৭ বার পড়া হয়েছে

সেন্টমার্টিনে মোখা ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করেন বিজিবি মহাপরিচালক : ছবি বিজিবি সদপ দপ্তরের সৌজন্যে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

মানবতার দু’বাহু বাড়িয়ে দিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের ওপর দিয়ে প্রচণ্ড গতিতে ঘূর্ণিঝড় মোখা বয়ে যায়।

তাতে বেশ কিছু কাঁচাঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেন্টমার্টিনের ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ছুটে যান বিজিবি প্রধান মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। তিনি মঙ্গলবার সেন্টমার্টিনে মোখায় ক্ষতিগ্রস্ত দ্বীপ পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

বিজিবি মহাপরিচালক টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সেন্টমার্টিন বিওপি পরিদর্শন এবং সেখানে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত ৮০০ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পরে বিজিবি মহাপরিচালক সেন্টমার্টিন বিওপিতে দায়িত্বরত বিজিবি সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং দুর্যোগ মোকাবিলায় সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য সকল স্তরের বিজিবি সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।

এসময় বিজিবি সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার, টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় কক্সবাজার জেলা ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণার পর থেকেই বিজিবি সদস্যগণ উপকূলীয় অঞ্চলে মাইকিং করে এবং বাড়ি বাড়ি গিয়ে সচেতনতার অংশ হিসাবে দুর্যোগের আগাম বার্তা প্রচার শুরু করে।

এছাড়াও ঘূর্ণিঝড়কবলিত এলাকার জনসাধারণকে সাইক্লোন শেল্টার বা নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বিজিবি প্রত্যক্ষ ভূমিকা পালন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সেন্টমার্টিনে মোখা ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি প্রধান

আপডেট সময় : ০১:১৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩