ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

পরিস্থিতি দেখতে রাখাইন গেল রোহিঙ্গা প্রতিনিধিদল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩ ২৫৭ বার পড়া হয়েছে

মিয়ানমারের রাখাইনে পরিস্থিতি পরিদর্শনে ২৭ সদস্যের প্রতিনিধি দল শুক্রবার মিয়ানমারে যায় : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক, ঢাকা

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে ২৭ সদস্যের একটি প্রতিনিধিদল শুক্রবার রাখাইন অঞ্চল পরিদর্শনে গেলেন। শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটির রাখাইনে পরিস্থিতি অনুকূল মনে হলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হতে পারে। প্রাথমিক অবস্থায় প্রায় এক হাজারের অধিক রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফেরানোর কাজ শুরু হবে।

২০১৭ সালের পর কোন রোহিঙ্গা প্রতিনিধি দলের প্রথম রাখান যাওয়া। বিজিবি নিরাপত্তায় ২০জন রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি ২০ প্রতিনিধি দল নিয়ে শুক্রবার সকালে টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি দিয়ে মংডু যায় প্রতিনিধিদল। মিয়ানমারের রাখাইন রাজ্যের যেখানে রোহিঙ্গাদের রাখা হবে সেই আশ্রয়কেন্দ্রগুলো পরিদর্শন করছেন তারা।

২০জন রোহিঙ্গা প্রতিনিধির মধ্যে ১৭ জন পুরুষ ও ৩জন নারী রয়েছেন। ২০১৭ সালের অগাস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ পোস্ট ও একটি সেনা ঘাঁটিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সেখানে নতুন করে সেনা অভিযান শুরু হয়। নির্যাতনের মুখে ১১ লাখের অধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বিপুল সংখ্যক শরণার্থী বাংলাদেশের আর্থ সামাজিক অবকাঠামোয় চাপ তৈরি করেছে।

প্রতিনিধি দলটি ফিরে আসার এক সপ্তাহের মধ্যে মিয়ানমারের আরেকটি প্রতিনিধিদল কক্সবাজারে এসে রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সব ঠিকঠাক থাকলে চলতি মাসেই রোহিঙ্গাদের প্রথম দলের রাখাইন ফেরার আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পরিস্থিতি দেখতে রাখাইন গেল রোহিঙ্গা প্রতিনিধিদল

আপডেট সময় : ০৭:৫৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩