ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

কুষ্টিয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের যাত্রা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ ২৩৬ বার পড়া হয়েছে

হাই কমিশনার প্রণয় ভার্মা কুষ্টিয়ায় একটি নতুন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) উদ্বোধন করেন : ছবি ভারতীয় হাইকমিশনের সৌজন্যে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

বাংলাদেশের কুষ্টিয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের যাত্রা শুরু। এতে করে এই অঞ্চলের মানুষ ভারত ভ্রমণের আরও সুবিধাভোগী হবেন। এটি বাংলাদেশের ভারতের ১৬তম আইভ্যাক কেন্দ্র এবং এটি কুষ্টিয়া ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোর বাসিন্দাদের ক্ষেত্রে ভারতে ভ্রমণে ভিসা পরিষেবাসমূহ আরও সহজ করবে।

নতুন কেন্দ্রটি উদ্বোধনের পর সংবাদমাধ্যমের সঙ্গে বলেন হাই কমিশনার প্রণয় ভার্মা। তিনি বাংলাদেশের জনগণের জন্য ভিসা সুবিধাসমূহ ক্রমাগত উন্নত করার প্রচেষ্টার ওপর জোর দেন এবং বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা পরিষেবাসমূহ সহজতর করার জন্য হাই কমিশনের সাম্প্রতিক পদক্ষেপগুলো তুলে ধরেন।

তিনি আশা প্রকাশ করেন যে, নতুন কেন্দ্রটি মানুষে-মানুষে যোগাযোগকে আরও শক্তিশালী করবে যা আমাদের দুই দেশকে আবদ্ধ করে এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যৌথ আত্মত্যাগের মাঝে নিহিত ভারত-বাংলাদেশ সম্পর্কের মূলে অবস্থান করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ।

নতুন আইভ্যাক কেন্দ্রটি ভারত ও বাংলাদেশের মধ্যে পর্যটন, বাণিজ্য ও মানুষে-মানুষে আদান-প্রদান প্রসারের জন্য একটি নতুন মঞ্চ হিসেবে কাজ করবে। এটি একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ অঞ্চল বিনির্মাণে আমাদের যৌথ দর্শনকে শক্তিশালী করে যেখানে আমাদের জনগণ স্বাচ্ছন্দ্য ও সুবিধার সঙ্গে ভ্রমণ, সহযোগিতা ও চিন্তাধারা বিনিময় করতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুষ্টিয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের যাত্রা

আপডেট সময় : ০৮:২২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩