ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

শেখ হাসিনাকে জো বাইডেনের শুভেচ্ছা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩ ২৭৫ বার পড়া হয়েছে

শেখ হাসিনা ও জো বাইডেন: ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আপনি বিশ্ববাসীর জন্য সহমর্মিতার নজির তৈরি করেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

অনলাইন ডেস্ক

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনগণকে যুক্তরাষ্ট্রের জনগণের তরফে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

শুভেচ্ছাবার্তায় বাইডেন বলেন, স্বাধীনতার মূল্য বাংলাদেশিরা ভাল বোঝে। কারণ, তারা নিজেদের ভাগ্য নির্ধারণে ১৯৭১ সালে বীরের বেশে লড়াই করেছে এবং নিজেদের ভাষায় কথা বলার জন্য লড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধান খুঁজে বের করতে এবং স্বৈরাচারকে জবাবদিহিতার আওতায় আনতে চায় তাঁর দেশ। স্বাধীনতা দিবসের শুভেচ্ছাবার্তায় রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে জো বাইডেন বলেন, আপনি বিশ্ববাসীর সামনে চাক্ষুষ দৃষ্টান্ত স্থাপন করেছেন।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট গণতন্ত্র, সাম্য, মানবাধিকার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতি শ্রদ্ধাবোধের ক্ষেত্রে উভয় দেশের ‘গভীর মূল্যবোধের’ কথা স্মরণ করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রায় ১০ লাখ রোহিঙ্গার জন্য বাংলাদেশ তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

২১ মার্চ পাঠানো শুভেচ্ছাবার্তা রবিবার ঢাকার মার্কিন দূতাবাস শেয়ার করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেখ হাসিনাকে জো বাইডেনের শুভেচ্ছা

আপডেট সময় : ০৬:১৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩