ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

১২ বছরের কম বয়সী শিশুরাও হজ পালনের সুযোগ পেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩ ২৩৮ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

শিশুদের হজ সংক্রান্ত সৌদী সরকারের বিধিনিষেধ তুলে নেওয়ায় এবারে শিশুরাও হজ করতে পারবে। বাংলাদেশের ১২ বছরের কম বয়সী শিশুদের পবিত্র হজ পালনে বাধা দূর হল। সৌদী সরকার বয়সের বিধিনিষেধ তুলে নেওয়ায় এই বাধা দূর হল। ধর্মমন্ত্রক জারিকৃত প্রজ্ঞাপনে এতথ্য জানিয়ে সোমবার বলা হয়েছে, রাজকীয় সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী ২০২৩ সালের হজে হজযাত্রীদের নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই।

১২ বছরের নিচে বয়সের শিশুরাও পবিত্র হজ পালন করতে পারবে। সূত্রের খবর, ২০১৯ সালে করোনাভাইরাস সংক্রমণের আগে ২৬ লাখ মানুষ হজ পালন করতে পেরেছিল। ২০২০ ও ২০২১ এ সীমিত সংখ্যক মানুষকে হজ করার অনুমতি দেয় সৌদী। আবারও ২০২২ সালে ১০ লাখ মানুষ হজ পালন করেন। ২০২২ সালে শুধু ১৮ থেকে ৬৫ বছর বয়সী ব্যক্তিদের হজ করার অনুমতি দেয় সৌদী সরকার। বাড়তি শর্ত হিসেবে ছিল করোনাভাইরাসের টিকার পূর্ণ ডোজ নেওয়া ও কোনো দুরারোগ্য ব্যাধিতে না ভোগার শর্ত।

করোনা পরিস্থিতির কারণে ২০২২ সালে অন্যান্য দেশের মতো বাংলাদেশকে সীমিত পরিসরে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রীর কোটা দেওয়া হয়েছিল। হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং অবশিষ্ট ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সরকারিভাবে এ বছর হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা, বেসরকারিভাবে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। ‘মক্কা রোড চুক্তি’ অনুযায়ী এবারই প্রথম শতভাগ হজযাত্রীদের প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন ঢাকায় হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১২ বছরের কম বয়সী শিশুরাও হজ পালনের সুযোগ পেল

আপডেট সময় : ০৯:৫৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩