ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রা ব্যয়ে  আমদানির বিদ্যুৎ গিলছে অবৈধ ব্যাটারি অটোরিকশা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

মমিটি  ৮০০ বছরের পুরোনো 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ৩০৩ বার পড়া হয়েছে

পেরুর হুলিও সিজারের ব্যাগ থেকে উদ্ধার হওয়া মমি ছবি: এএফপি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সিজার এই মমির নাম রেখেছেন ‘হুয়ানিতা’। তিনি জানান, এই মমি তার আধ্যাত্মিক প্রেমিকার মতো।

পেরুর রাজধানী লিমা থেকে ৮০০ মাইল দূরের শহর পুনো। সেই শহরের বাসিন্দা ২৬ বছর বয়সী হুলিও সিজার। একসময় একটি প্রতিষ্ঠানের হয়ে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার কাজ করতেন। সম্প্রতি পেরুর পুলিশ হুলিও সিজারকে আটক করেছে। কারণ, তিন দশক ধরে একটি মমি নিজের সঙ্গে রেখেছেন এই তরুণ।
শনিবারের ঘটনা। পুনোর একটি পার্কে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন সিজার। এ সময় ওই পার্কে পুলিশের একদল সদস্য টহল দিচ্ছিলেন। সেখানে সিজারের একটি ব্যাগ জব্দ করে পুলিশ। ইজোথার্মাল সেই ব্যাগে ছিল একটি মমি, যেটি ৬০০-৮০০ বছরের পুরোনো। মমিটি বন্ধুদের দেখাতে এনেছেন বলে দাবি সিজারের।

সিজার এই মমির নাম রেখেছেন ‘হুয়ানিতা’। তিনি জানান, এই মমি হলো তার ‘আধ্যাত্মিক প্রেমিকা’র মতো। তার বাবা ৩০ বছর আগে মমিটি তাদের বাড়িতে এনেছিলেন। অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিও চিত্রে সিজার বলেছেন, বাড়িতে সে আমার সঙ্গে আমার কক্ষে থাকে। আমার সঙ্গে ঘুমায়। আমি তার যত্ন নিই।

তবে পুলিশের অভিযোগ, মমিটি বিক্রি করতে সেটি ব্যাগে করে বাইরে এনেছিলেন সিজার। তবে সিজারের দাবি, বন্ধুরা দেখতে চেয়েছিল, তাই মমি বাইরে আনেন। পেরুর একজন সরকারি কর্মকর্তা জানান, সিজারকে আটকের পর পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিজার পুলিশের হেফাজতে থাকবেন।

দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সিজারের কাছ থেকে উদ্ধার হওয়া এই মমি একজন পুরুষের। তার বয়স ছিল আনুমানিক ৪৫ বছর। সম্ভবত এটি পুনো শহরের পূর্ব দিকে ছিল। মমি উদ্ধার করার পর ঐতিহ্যের বিষয়টি বিবেচনা করে এটি সংরক্ষণে মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র : এএফপি পুনো

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মমিটি  ৮০০ বছরের পুরোনো 

আপডেট সময় : ০৭:৪৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩