ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

৮ লাখ বই নষ্ট হয়েছে, অপচয় হয়েছে প্রায় ২৩ কোটি টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩ ২৬৯ বার পড়া হয়েছে

প্রত্যাহার হওয়া নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুটি বইয়ের প্রচ্ছদ: ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একেকটি বই ছাপাতে গড়ে খরচ হয় ৩০ থেকে ৩৩ টাকা। যদি একেকটি বই সর্বনিম্ন ৩০ টাকাও ধরা হয়, তাহলে মোট অপচয় দাঁড়ায় সাড়ে ২৩ কোটি টাকার বেশি। অবশ্য এনসিটিবির কর্মকর্তাদের ধারণা, এসব বই ছাপাতে খরচ হয়েছে আরও বেশি

অনলাইন ডেস্ক

ভুল ও অসংগতি নিয়ে বিতর্কের মুখে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুটি বইয়ের পাঠদান প্রত্যাহারের কারণে ৭৮ লাখের বেশি বই নষ্ট হচ্ছে। আর এ কারণে সরকারের অপচয় হচ্ছে অন্তত ২৩ কোটি টাকা। নতুন শিক্ষাক্রমের কয়েকটি বই নিয়ে বিতর্কের মুখে ১০ ফেব্রুয়ারি শুক্রবার সাপ্তাহিক ছুটি দিনে আকস্মিকভাবে এ বছরের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ‘অনুসন্ধানী পাঠ’ বই দুটি প্রত্যাহারের ঘোষণা দেয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ‘অনুশীলনী পাঠ’ এবং ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান বিষয়ের ‘অনুসন্ধানী পাঠ’ বইয়ের কিছু অধ্যায় সংশোধনের কাজ চলছে। যেসব বিষয় সংশোধন হচ্ছে তার কিছু কিছু বিষয় ঠিক করা হয়েছে। প্রথমে সিদ্ধান্ত ছিল শিগগিরই সংশোধনীগুলো চূড়ান্ত করে তা শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

কিন্তু সর্বশেষ তথ্য হলো, এই সংশোধনী দিতে আরেকটু সময় লাগবে। এ বিষয়ে রবিবার এনসিটিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পাঠ্যবইয়ের ভুল-অসংগতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের একটি কমিটি কাজ করছে। তাই এখন পরিকল্পনা হলো ওই কমিটির প্রতিবেদন এবং সেই সঙ্গে আগামী মার্চে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে যেসব তথ্য পাওয়া যাবে, তার ওপর ভিত্তি করে সংশোধনী দেওয়া হবে। ফলে সংশোধনী দিতে মাসখানেক সময় লেগে যেতে পারে।

সূত্র মতে, একেকটি বই ছাপাতে গড়ে খরচ হয় ৩০ থেকে ৩৩ টাকা। যদি একেকটি বই সর্বনিম্ন ৩০ টাকাও ধরা হয়, তাহলে মোট অপচয় দাঁড়ায় সাড়ে ২৩ কোটি টাকার বেশি। অবশ্য এনসিটিবির আরেকজন কর্মকর্তার ধারণা, এসব বই ছাপাতে খরচ হয়েছে আরও বেশি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৮ লাখ বই নষ্ট হয়েছে, অপচয় হয়েছে প্রায় ২৩ কোটি টাকা

আপডেট সময় : ১০:২৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩