ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

Women’s football team : ফের বিজয় পতাকা উড়ালো বাংলাদেশের নারী ফুটবল দল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩ ৩৬৪ বার পড়া হয়েছে

বাংলাদেশের নারী ফুটবল দলের উচ্ছ্বাস : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

বাংলার মেয়েদের জয়ের সূচনা হয়েছিল গত সেপ্টেম্বরে হিমালয় কন্যা নেপালে। সেসময় কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের নারীদের জাতীয় দল।

বিমান বন্দর থেকে খোলা বাসে চেপে রাজপথে লাখো জনতার অভিভাদনে সিক্ত হয়েছিল এই মেয়েরা। সেদিন মেয়েদের এই কৃতিত্বে পথের পাশে দাঁড়িয়ে অনেকের চোখ গড়িয়ে পড়ে আনন্দাশ্রু।

এইতো মাত্র মাস ছয়ের আগের জয়ের গল্প এটা। আর ফের নেপালকে হারিয়ে আরেকবার শিরোপা জেতার রং ধণু হয়ে ওঠে লালসবুজের জার্জি পড়া গর্বিত বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব-২০ নারী সাফেও নেপালের হৃদয় ভেঙে উচ্ছ্বাসে মেতেছেন শামসুন্নাহার-শাহেদা আক্তাররা।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহগস্পতিবার নেপালকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। একটি করে গোল করেছেন শাহেদা আক্তার, শামসুন্নাহার ও উন্নতি খাতুন। ৫ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক শামসুন্নাহার।

বাংলাদেশের নারী ফুটবল দলের উচ্ছ্বাস : ছবি সংগ্রহ

ফাইনাল দেখতে মাঠে এসেছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। ম্যাচের বিরতিতে প্রেস বক্সে এসে সালাউদ্দিন আক্ষেপ করে বললেন, এই ফাইনালটা কেন আগামীকাল হলো না, তা নিয়ে আমি ওদের (সাফের আয়োজকদের) সঙ্গে মন খারাপ করেছি।

তারপরও সন্ধ্যাটা রাঙিয়ে নিতে কমলাপুরে দর্শকদের উৎসবের কমতি ছিল না। স্টেডিয়ামের বাইরে ছিল অস্থায়ী টিকিট বিক্রেতার ভিড়। জাতীয় পতাকা নিয়ে খেলা দেখতে গ্যালারিতে আসা দর্শকদের মুখে ছিল ভুভুজেলা। একটু পরপর মুঠোফোন জ্বালিয়ে দর্শকেরা তৈরি করেন আলোর মিছিল। প্রায় হাজার ছয়েক দর্শক সারাক্ষণ স্টেডিয়াম মাতিয়ে রেখে শেষ পর্যন্ত খুশি মনেই বাড়ির পথে পা বাড়িয়েছেন।

নেপালের বিপক্ষে গোল পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ৪১ মিনিট পর্যন্ত। নেপালের ডিফেন্ডার কুমারির তামাংয়ের ভুলের সুযোগটা পুরোপুরি কাজে লাগান শাহেদা আক্তার। কুমারি বল ক্লিয়ার করতে গিয়ে তুলে দেন শাহেদার পায়ে। বক্সের বাইরে থেকে শাহেদা দুর্দান্ত এক বাকানো শটে বল পাঠান জালে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Women’s football team : ফের বিজয় পতাকা উড়ালো বাংলাদেশের নারী ফুটবল দল

আপডেট সময় : ০৮:৫১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩