ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

নারী কারাগারে কোনো ট্রান্সজেন্ডার নয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩ ২৫০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

স্কটল্যান্ডের কারাগারে নারীদের সঙ্গে কোনো ট্রান্সজেন্ডার ব্যক্তিকে রাখা হবে না। তাদের থাকতে হবে পুরুষদের জেলেই। দেশটির আদালত একটি ধর্ষণের মামলার প্রেক্ষিতে এ নির্দেশ দিয়েছেন। ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে নারীদের জেলে পাঠানো নিয়ে দেশটিতে তীব্র সমালোচনা আছে।

আদালত জানিয়েছেন, ট্রান্সজেন্ডার ব্যক্তিদের কোন কারাগারে পাঠানো হবে, তা মূল্যায়ন করতে হবে। মূল্যায়নের আগে কোনোভাবেই তাদেরকে নারীদের কারাগারে পাঠানো যাবে না। তাদের থাকতে হবে পুরুষদের কারাগারেই। ওই ট্রান্সজেন্ডার কখনো কোনো নারীর সঙ্গে অবমাননাকর ঘটনা ঘটিয়েছিলেন কি না। বিষয়টি সুনিশ্চিত করার পরই পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে প্রশাসনকে।

আদালতের এ নির্দেশের অর্থ, কোনো ট্রান্সজেন্ডার ব্যক্তি গ্রেপ্তার হলে প্রথমে তাকে পুরুষদের জেলেই যেতে হবে। মূল্যায়নের পর প্রয়োজনে কোনো কোনো ট্রান্সজেন্ডার ব্যক্তিকে নারীদের জেলে পাঠানো হলেও হতে পারে।

সম্প্রতি স্কটল্যান্ডের আদালতে একটি মামলায় এক ট্রান্সজেন্ডার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ ও ২০১৯ সালে দুবার দুই নারীকে ধর্ষণ করেছিলেন তিনি।

জাস্টিস সেক্রেটারি কেথ ব্রাউন রীতিমতো বিবৃতি জারি করে বলেছেন, ট্রান্স নারী মাত্রই মেয়েদের প্রতি থ্রেট, এমন কথা আমরা বলছি না। কিন্তু কোনো পুরুষ নারীদের সঙ্গে অন্যায় করার পর যদি নিজেকে ট্রান্সজেন্ডার দাবি করে, তা হলে ব্যবস্থা নিতেই হবে।

আদালতের এই সিদ্ধান্ত নিয়ে সমাজ এবং মানবাধিকার কর্মীদের মধ্যে বিতর্ক শুরু হয়েছে। মানবাধিকার কর্মীদের একাংশের বক্তব্য, লিঙ্গপরিবর্তনকামী কোনো ব্যক্তিকে পুরুষদের জেলে পাঠালে তার উপর ভয়ংকর অত্যাচার হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নারী কারাগারে কোনো ট্রান্সজেন্ডার নয়

আপডেট সময় : ০১:৪১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩