ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

Hospital fire : ঝাড়খণ্ডে হাসপাতালে আগুন, চিকিৎসক যুগলসহ মৃত ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ২৩১ বার পড়া হয়েছে

ঝাড়খণ্ডে হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে : ছবি সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শনিবার ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার হাজরা মেমোরিয়াল হাসপাতালে অগ্নিকাণ্ডে চিকিৎসক দস্পতিসহ কমপক্ষে ৫ জন মারা গেছেন। চিকিৎসক যুগল হাসপাতালটির মালিক

অনলাইন ডেস্ক

সংবাদ সংস্থা এএনআই স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, হাসপাতালের আবাসিক এলাকা থেকে আগুনের সূত্রপাত। পরে আগুনের লেলিহান শিখা গোটা হাসপাতালে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃতদের অধিকাংশই অতিরিক্ত ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন।

ধানবাদ জেলার পুলিশ সুপার সঞ্জিব কুমার বলেছেন, মারা যাওয়া ব্যক্তিরা হলেন হাসপাতালের মালিক ও চিকিৎসক ডা. বিকাশ হাজরা, তার স্ত্রী ডা. প্রেমা হাজরা, তাদের গৃহকর্মী তারা, তাদের এক ভাতিজা এবং অপর অজ্ঞাত ব্যক্তি।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় হাসপাতালটিতে অন্তত ২৫ জন রোগী ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই হাসপাতালটির চিকিৎসক এবং কর্মীরা তাদের অন্য আরেকটি ভবনে স্থানান্তর করায় তারা প্রাণে বেঁচে যান। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়।

ধানবাদের উপপুলিশ সুপার অরবিন্দ কুমার বিহনা বলেন, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার পর স্থানীয় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Hospital fire : ঝাড়খণ্ডে হাসপাতালে আগুন, চিকিৎসক যুগলসহ মৃত ৫

আপডেট সময় : ০৩:১৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩