ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের কফির উৎপাদন বাড়লেও চাষ ও বাজারজাতকরণে সংকট শাশ্বতী গুহ’র কবিতা ‘আজও আমার কিছু বলার ছিল’ দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের

Petni : পুতিনের জীবিত থাকা নিয়ে সন্দেহ জেলেনস্কির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ ২২৮ বার পড়া হয়েছে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জীবিত থাকার নিয়ে জেলেনস্কি ‘আমি নিশ্চিত নই যে, তিনি আদৌ বেঁচে আছেন কি না

অনলাইন ডেস্ক

তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এক অনলাইন বক্তৃতায় জেলেনস্কি বলেন, পুতিন বেঁচে আছেন কিনা তা আমি পুরোপুরি বুঝতে পারছি না। তিনিই কি সিদ্ধান্ত নেন, নাকি অন্য কেউ, একটি নির্দিষ্ট গোষ্ঠী। আমার কাছে কোন তথ্য নেই।

পুতিনকে উদ্দেশে জেলেনস্কি আরও বলেন, ‘আমি ঠিক বুঝতে পারছি না আপনি কীভাবে ইউরোপীয় নেতাদের একটি বিষয়ে প্রতিশ্রুতি দিতে পারেন এবং পরের দিন অন্য দেশে একটি পরিপূর্ণ আক্রমণ শুরু করতে পারেন? আমি ঠিক বুঝতে পারছি না, আমরা আসলে কার সঙ্গে কাজ করছি।

ইউক্রেন যুদ্ধে রাশিয়া যে জয়ী হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবুর্গে শ্রমিকদের একটি কারখানায় দেয়া ভাষণে পুতিন বলেন, ইউক্রেনে জয় নিশ্চিত, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। রুশ নাগরিকদের সংহতি ও ঐক্য, আমাদের যোদ্ধাদের সাহস ও বীরত্ব এবং অবশ্যই সামরিক শিল্পখাতের পরিশ্রমে জয় নিশ্চিত হবে।

রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের প্রশংসা করে পুতিন বলেন, আমাদের নির্ভর করার মতো কিছু আছে। জয় যে আমাদের হবে সে বিষয়ে এটি আমাদের অনুপ্রেরণা জোগায়। মাত্র এক সপ্তাহ আগে ইউক্রেনে রুশ সেনাবাহিনীর শীর্ষ কমান্ডার বদলেছেন পুতিন। গত বছর রণক্ষেত্রে একাধিক ব্যর্থতার পর এ সিদ্ধান্ত নেয় রাশিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য