ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের কফির উৎপাদন বাড়লেও চাষ ও বাজারজাতকরণে সংকট শাশ্বতী গুহ’র কবিতা ‘আজও আমার কিছু বলার ছিল’ দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের

Argentina football team : আর্জেন্টিনা ফুটবল দলের ঢাকা সফর প্রায় চূড়ান্ত, ব্যয় ১০০ কোটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩ ৫৫২ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর্জেন্টিনা জানিয়েছে জুনের ফিফা উইন্ডোতে তারা ঢাকা সফরে আসতে চায়। টার্মস অ্যান্ড কন্ডিশন সমস্যা না হলে আগামী জুনে তারা আসবে বলাই যায়

অনলাইন ডেস্ক

আর্জেন্টিনা ফুটবল দলের ঢাকা সফর প্রায় চূড়ান্ত। মঙ্গলবার এমনটিই জানালেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। বলেছেন, আর্জেন্টিনার বাংলাদেশ সফর প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে।

আর্জেন্টিনা জানিয়েছে জুনের ফিফা উইন্ডোতে তারা আসতে চায়। টার্মস অ্যান্ড কন্ডিশন সমস্যা না হলে আগামী জুনে তারা আসবে বলাই যায়।

এর আগে ২০১১ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিলো আর্জেন্টিনা। তখন আর্জেন্টিনাকে বাংলাদেশে আনতে প্রায় ৪০ কোটি টাকা ব্যয় হয়েছিলো বাফুফের। সেসময় আফ্রিকার নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিলো মেসিরা।

এবারে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনাকে আনতে বাংলাদেশের খরচ হবে প্রায় ১০০ কোটি টাকার মতো। আর্জেন্টিনার আসা নিশ্চিত হলে তারপরই তাদের প্রতিপক্ষ নিয়ে ভাবা হবে বলেও জানিয়েছে বাফুফে।

আগামী জুন উইন্ডোতে আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার বিষয়ে সবিস্তারিত জানাতে বুধবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য