ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের মজুরি মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮০০, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন প্রত্যর্পণ ছাড়া সন্ত্রাসীর দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

World Ijtema : রবিবার আখেরি মোনাজাত, উত্তরা থেকে গাজীপুর রুটে যানচলাচল বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩ ২৮৩ বার পড়া হয়েছে

আখেরি মোনাজাতের দিনে াাবদুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যান চলাচল বন্ধ : ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

রবিবার আখেরি মোনাজহাত অনুষ্ঠিত হবে। বিশ্ব ইজতেমায় অংশ মুসল্লিদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ঢাকার উত্তরা আবদুল্লাহপুর থেকে গাজিপুর চৌরাস্তা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।

ঘনকুয়াশা আর তীব্র শীতেও ধর্মপ্রাণ মুসল্লির আগমন অব্যাহত রয়েছে তুরাগ তীরে। নজির গড়ে বিশে^র সর্ববৃহৎ ধর্মীয় জামাত বিশ^ইজতেমায় এবারে বিশে^র ৭০টি দেশের ৫ হাজার বিদেশি মেহমান অংশ নিয়েছেন।
ভারত থেকে প্রায় দেড় হাজার মুসল্লি বিশ^ ইজতেমায় অংশ নিয়েছেন।

আখেরি মোনাজাতে শরিক হতে শনিবার থেকেই দূরাদুরান্তের হাজার হাজার মুসল্লি টঙ্গীর তুরাগ তীরে সমবেত হচ্ছেন। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠিত বিশে^র সর্ববৃহৎ ধর্মীয় জামাত বিশ^ইজতেমার প্রথম পর্ব শেষ হচ্ছে রবিবার। মাঝে চারদিনের বিরতি দিয়ে ২০ জানুয়ারি দ্বিতীয় অনুষ্ঠিত হবে।

আখেরি মোনাজাতের দিন সকাল থেকে বিকাল পর্যন্ত ঢাকার উত্তরার আবদুল্লাহপুর থেকে গাজীপুরের চৌরাস্তা পর্যন্ত ১৪ কিলোমিটার এবং আশাপাশের সড়কে যান চলাচল বন্ধ থাকবে। শনিবার মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, আখেরি মোনাজাতে মুসল্লিদের অংশগ্রহণ নির্বিঘ্ন করতে আবদুল্লাহপুর হয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সড়ক বন্ধ থাকবে।

একই কারণে কামারপাড়া থেকে আশুলিয়া পর্যন্ত সড়কের দুই দিক এবং টঙ্গী স্টেশন রোড থেকে পূবাইল পর্যন্ত সড়কেও যান চলাচল বন্ধ থাকবে। এছাড়াও টঙ্গী ব্রিজ এলাকায় গাড়ি নিয়ন্ত্রণে রাখবে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য