ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

winter : শীতের দাপটে কাঁছে দেশ, ঢাকাসহ ১৯ জেলায় শৈত্যপ্রবাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩ ৩০৯ বার পড়া হয়েছে

ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে  ছবি: সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শীতের একেকটি রাত খেটে খাওয়া মানুষের দুঃস্বপ্নের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

কাঙ্খিত শীত দেরিতে আসলেও এখন আর উপভোগ করতে পারছেন সাধারণ মানুষ। খেটে খাওয়া মানুষের জন্য শীতের একেকটি রাত যেন দুঃস্বপ্নের। ছিন্নমূল মানুষের দুর্গতি চরমে। চাহিদা মাফিক শীতবস্ত্রের অভাব, শীতকালীন নানা রোগবাইয়ে আক্রান্ত মানুষের সংখ্যা দীর্ঘ হচ্ছে।
ঘণকুয়াশার কারণে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। যানবাহন বোঝাই তিনটি ফেরি পদ্মায় আটকে থাকার খবর দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হাসপাতালে শিশু ও বয়স্কো মানুষের ভীড়। ঠাই নেই অনেক হাসপাতালে। অতি প্রয়োজন না হলে ঘরের বাইরে কেউ পা রাখছেন না। কর্মজীবী মানুষ দুর্ভোগকে সঙ্গী করেই চলাচল করতে বাধ্য হচ্ছেন।

দেশের সর্বত্র সর্বত্রই কুয়াশায় ঢাকা। সূর্যের দেখা নেই। কনকনে হিমেল বাতাসে নাকাল গোটা দেশের মানুষ। শনিবার দুপুর হয়ে আসলেও সূর্যের দেখা না মেলায় পরিস্থিতি পৌঁছেছে চরমে।

প্রকৃতির নিয়মে বছর ঘুরে আসা শীত এভাবেই বদলে দিয়েছে চিরচেনা রাজধানী ঢাকার চিত্র। বদলে দিয়েছে নাগরিক জীবনের প্রেক্ষাপট। বদলে দিয়েছে বৈচিত্র্যময় প্রাণ-প্রকৃতিও।

ঢাকায় শনিবার চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা, বরিশাল ও রাজশাহীসহ ১৯ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। যা আগামী আরও কয়েকদিন অব্যাহত থাকবে। দিন ও রাতের তাপমাত্রায় পার্থক্য কমে যাওয়ার কারণেই শীতের অনুভূতি বাড়ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার সাপ্তাহের দ্বিতীয় ছুটির দিনে রাজধানীর সড়কগুলোতে মানুষের উপস্থিতি ছিল অন্যদিনের তুলনায় অনেক কম। দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে শীত আর কুয়াশার দাপটে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শহরের ভাসমান মানুষের মধ্যে যারা রাস্তা বা উন্মুক্ত স্থানে থাকেন, তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

ঢাকার প্রধান সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে যানবাহনগুলোকে। অল্প দূরত্বেও ঠিকমতো কিছু দেখা যাচ্ছে না। ঠিক যেন কোনো গ্রামীণ জনপদের সড়ক কিংবা মহাসড়ক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

winter : শীতের দাপটে কাঁছে দেশ, ঢাকাসহ ১৯ জেলায় শৈত্যপ্রবাহ

আপডেট সময় : ০১:৪৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩