ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

Mexico : মেক্সিকোয় মাদক সম্রাটের ছেলে গ্রেপ্তারে জেরে সংঘর্ষে নিহত ২৯

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩ ৩৩৩ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক 

মেক্সিকোর মাদকসম্রাট হোয়াকিন ‘এল চাপো’ গুজম্যানের ছেলে অভিদিও গুজম্যানকে গ্রেপ্তার ঘিরে মাদক ব্যবসায়ী ও সেনাসদস্যের মধ্যকার সংঘর্ষে ২৯ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্য ১০ জন সেনাসদস্য এবং সন্দেহভাজন মাদক চক্রের ১৯ জন সদস্য রয়েছেন। উত্তরাঞ্চলীয় রাজ্য সিনালোয়ায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রতিরক্ষামন্ত্রী লুইস ক্রেসেনসিও সানদোভাল শুক্রবার এসব কথা জানিয়ে বলেন, কারাবন্দী মাদকসম্রাট এল চাপোর ৩২ বছর বয়সী ছেলে অভিদিওকে বৃহস্পতিবার দিনের শুরুর দিকে গ্রেপ্তার করে মেক্সিকোর নিরাপত্তা বাহিনী। এ নিয়ে কয়েক ঘণ্টা জ্বালাও-পোড়াও এবং মাদক ব্যবসায়ী চক্রের সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যমতে, গুজম্যান লোপেজকে গ্রেপ্তার করে সামরিক বিমানে মেক্সিকো শহরে নিয়ে যাওয়া হয়। এরপর কুলিয়াকান শহরে মাদক চোরাচালানে জড়িত সদস্যরা বিমানবন্দরে হামলা, গাড়িতে আগুন এবং রাস্তা অবরোধ করে তাণ্ডব চালায়। এতে দাঙ্গাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়।

এই দাঙ্গায় ১০ সেনা এবং ১৯ দাঙ্গাকারী নিহত হয়েছেন। ৩৫ জন সেনা গুলিবিদ্ধ হয়েছেন। গ্রেপ্তার হয়েছে ২১ দাঙ্গাকারী। এর আগে, ২০১৯ সালে গুজম্যান লোপেজকে গ্রেপ্তার করা হয়েছিল। সহিংসতা এড়াতে সে সময় তাকে ছেড়ে দেওয়া হয়।

গুজম্যান লোপেজ নিজেকে তার বাবার সাবেক অপরাধী চক্র ‘সিনালোয়া কার্টলের’ নেতা বলে দাবি করতেন। সিনালোয়া কার্টল বিশ্বের অন্যতম বৃহৎ মাদক পাচারকারী দল। গুজম্যানের বাবা মাদকসম্রাট এল চাপো বর্তমানে যুক্তরাষ্ট্রে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। সূত্র: আলজাজিরা, এএফপি, বিবিসি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Mexico : মেক্সিকোয় মাদক সম্রাটের ছেলে গ্রেপ্তারে জেরে সংঘর্ষে নিহত ২৯

আপডেট সময় : ০১:১৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩