ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

Air India : বিমানে নারী সহযাত্রীর গায়ে মূত্রত্যাগের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩ ২৮৪ বার পড়া হয়েছে

ভারতে বিমানে নারী সহযাত্রীর গায়ে মূত্রত্যাগের অভিযোগ: ছবি বিবিসির

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

নিউ ইয়র্ক থেকে এয়ার ইন্ডিয়ার উড়ান দিল্লির পথে। এসময় এক সহযাত্রী একজন নারী যাত্রীর গায়ে মূত্রত্যাগ করেন বলে অভিযোগ। ঘটনাটি গেল ২৬ নভেম্বরের। তবে ঘটনাটি প্রকাশ্যে এলো ভুক্তভোগী নারী যাত্রী এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এন চন্দ্রশেখরনকে চিঠি লেখার পর। টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়া ঘটনার কথা স্বীকার করার কথা জানায় সংবাদ সংস্থা এএনআই।

বিমান সংস্থাটির উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থাটি জানাচ্ছে, তারা একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছে এবং যে বিমানযাত্রী এমন কাণ্ড ঘটিয়েছেন, তাকে ‘নো-ফ্লাই’ তালিকাভুক্ত করার সুপারিশ করেছে। ‘নো-ফ্লাই’ তালিকাভুক্ত হয়ে গেলে তখন বিমানে উঠতে পারেন না। অন্যদিকে ভারতের অসামরিক বিমান কর্তৃপক্ষও পৃথকভাবে ঘটনার বিবরণ জানতে চেয়েছে এয়ার ইন্ডিয়ার কাছে, এমনটাই জানিয়েছে ভারতের এনডিটিভি।

এআই-১০২ নম্বর ওই উড়ানের নারী যাত্রী বিজনেস ক্লাসে যাত্রা করছিলেন। তিনি অভিযোগে লিখেছেন যে, খাবার দেওয়ার পরে বিমানের ভেতরের আলো যখন কমিয়ে দেওয়া হয়েছিল, সেই সময়ে এক ব্যক্তি তার সামনে এসে প্যান্টের চেইন খুলে মূত্রত্যাগ করতে থাকেন। ওই ব্যক্তি সম্পূর্ণভাবে নেশাগ্রস্ত ছিলেন।

মূত্রত্যাগ করার পরে বেশ কিছুক্ষণ ওই পুরুষ যাত্রীটি সেখানেই দাঁড়িয়ে থাকেন বলে অভিযোগ করেন ওই নারী। অন্য যাত্রীরা ওই ব্যক্তিকে সরিয়ে দেন। এতে ওই নারীর পোশাক, জুতো ও ব্যাগ সব কিছুই ভিজে যায়।

বিমান কর্মীদের কাছে অভিযোগ জানানোর পরে প্রথমে তার আসনে শুধু জীবাণুনাশক স্প্রে করে দেওয়া হয়, তবে বিজনেস ক্লাসে অন্য খালি আসন থাকলেও সেখানে তাকে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। পরে তাকে শুধু একপ্রস্ত নতুন পোষাক দেন বিমান কর্মীরা আর তার আসনটি একটা চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়। বিমান কর্মীরা দিল্লিতে বিমানটি অবতরণ করার পরেও বিমান কর্মীরা ওই ব্যক্তিকে আটকানোর কোনও চেষ্টা করেননি বলে অভিযোগপত্রে লিখেছেন ওই নারী যাত্রী।

কিছুদিন আগে ব্যাংকক থেকে কলকাতায় আসার একটি বিমানের দুই যাত্রীর মধ্যে হাতাহাতির ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা গিয়েছিল একজন যাত্রীকে অন্য বেশ কয়েকজন মিলে মারছেন। যে ব্যক্তিকে মার খেতে দেখা গিয়েছিল, প্রথমে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা তার প্রতিই সহমর্মিতা দেখাচ্ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Air India : বিমানে নারী সহযাত্রীর গায়ে মূত্রত্যাগের অভিযোগ

আপডেট সময় : ০৮:৩৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩