ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

Nandigram : নন্দীগ্রামে নির্বাচন পরবর্তী সংহিসতায় বিজেপি কর্মী খুনে চার জনের বিরুদ্ধে পরোয়ানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩ ৩২৭ বার পড়া হয়েছে

২০২১ সালের বিধানসভা ভোটে মমতার নির্বাচনী এজেন্ট ছিলেন শেখ সুফিয়ান : ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

২০২১ সালের ২ মে বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর নন্দীগ্রামের একাধিক এলাকায় বিজেপি নেতাকর্মীদের বাড়িতে তৃণমূল কর্মীদের হামলা চালানোর অভিযোগ ওঠে। সে ঘটনায় মৃত্যু হয় বিজেপি কর্মী দেবব্রত দাসের।

নন্দীগ্রামে বিজেপি কর্মী দেবব্রত দাসের হত্যার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেফ সুফিয়ান, তৃণমূল নেতা আবু তাহেরসহ মোট ৪ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করল হলদিয়া মহকুমা আদালত। তাদের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ এনেছে সিবিআই। সোমবার মামলায় সুফিয়ান, তাহেরসহ ৬ তৃণমূল নেতার নামে আদালতে অতিরিক্ত চার্জশিট জমা করে সিবিআই।

হলদিয়া আদালতে আইনজীবী স্বপন কুমার অধিকারী বলেন, নন্দীগ্রাম থানার মামলার ভিত্তিতে সিবিআই আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে। অতিরিক্ত চার্জশিটে শেখ সুফিয়ান, আবু তাহের, শেখ আমানুল্লা, শেখ খুশনবি, শেখ সৈয়ম কাজি এবং শেখ সামসুদ্দোহা এই ৬ জনের নাম রয়েছে।

তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৫, ৩২৬ এবং ৩০২ ধারায় অভিযোগ আনা হয়েছে। সিবিআই আদালতে শেখ সৈয়ম এবং শেখ সামসুদ্দোহার নামে তদন্তে সহযোগিতার কথা বললেও বাকি ৪ জনের বিরুদ্ধে অসহযোগিতার করায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এখন পুলিশ যে কোনও সময় তাদের গ্রেফতার করতে পারবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Nandigram : নন্দীগ্রামে নির্বাচন পরবর্তী সংহিসতায় বিজেপি কর্মী খুনে চার জনের বিরুদ্ধে পরোয়ানা

আপডেট সময় : ০৯:০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩