ঢাকা ১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিটাকের প্রশিক্ষণে বিনিয়োগের সুফল বেশি নারীদের শতভাগ কর্মসংস্থান ইতিবাচক শিল্পমন্ত্রী জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি  টাকার বাজেট পাস ভারতের উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে না চীন তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী ঋণনির্ভর নয়, বাংলাদেশ বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, এমপি হিসেবে শপথ নেওয়ার পথ বন্ধ বিটিভিতে সরাসরি সম্প্রচার: ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় দুপুরে জাপানিজ রক্ষণের দুর্ভেদ্য দেয়াল ভেঙে ব্রাজিলের জয়ের হাসি নকআউটের আগে আর্জেন্টিনার স্বস্তির খবর কর্ণফুলী নদীতে আবারও লাইটার জাহাজ ডুবি প্রধানমন্ত্রীর চীন সফরে বড় সাফল্য বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ ১১ চীনা প্রতিষ্ঠানের

Pokhara International Airport : চীনের সহায়তায় নেপালের পোখারায় আন্তর্জাতিক বিমানবন্দর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩ ৩৬৩ বার পড়া হয়েছে

চীনের সহায়তায় নেপালের পোখারায় আন্তর্জাতিক বিমানবন্দর  রবিবার উদ্বোধন করা হয়: টুইটার

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল রোববার পর্যটনকেন্দ্র পোখারায় একটি আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করেছেন। বিমানবন্দরটি চীনা সহায়তায় নির্মিত হয়েছে।

নেপাল-চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) সহযোগিতার একটি ফ্ল্যাগশিপ প্রকল্প পোখারার এই বিমানবন্দর। বিমানবন্দরটি নির্মাণে চীন ঋণ সহায়তা দিয়েছে।

পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধনে ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পডেলসহ দেশটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বিমানবন্দরটিতে আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের পর আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা শুরু হবে বলে আশা করা হচ্ছে।

পোখারায় নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে নেপাল সরকার ২০১৬ সালের মার্চে চীনের সঙ্গে ২১৫ দশমিক ৯৬ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণচুক্তি স্বাক্ষর করেছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে পুষ্প কমল দাহাল বলেন, নেপালের মতো স্থলবেষ্টিত একটি দেশের জন্য আকাশপথের যোগাযোগ সবচেয়ে কার্যকর উপায়।
নেপালের তৃতীয় আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পোখারায় এই বিমানবন্দর চালু হলো। বিমানবন্দরটি চালুর মধ্য দিয়ে পোখারার সঙ্গে আন্তর্জাতিক সংযোগ স্থাপিত হলো।

সাবেক মাওবাদী নেতা পুষ্প কমল দাহাল সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রী হন। তিনি একটি জোট সরকারের নেতৃত্ব দিচ্ছেন। সূত্র এনডিটিভি অনলাইনে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Pokhara International Airport : চীনের সহায়তায় নেপালের পোখারায় আন্তর্জাতিক বিমানবন্দর

আপডেট সময় : ১১:৫৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩