ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

Afghanistan :  আফগানিস্তানে পুরুষ ছাড়া দোকানে যাওয়া নারীকে বেত্রাঘাত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২ ৩৬৬ বার পড়া হয়েছে

পুরুষ ছাড়া দোকানে গিয়ে বেত্রাঘাতের শিকার : ভিডিও

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘শবনম নাসিমি ভিডিওটির সঙ্গে লিখেন, পুরুষ অভিভাবক ছাড়া দোকানে যাওয়ার অভিযোগে তাখার প্রদেশে এক নারীকে নির্মমভাবে মারধর করছে তালেবানরা। আফগান নারীরা তালেবান শাসনের অধীনে পৃথিবীতেই নরকের সম্মুখীন হচ্ছে। আমাদের এটি উপেক্ষা করা উচিত হবে না’

আফগানিস্তানে পুরুষ ছাড়া দোকানে যাওয়ায় নারীকে বেত্রাঘাতের ভিডিওর দৃশ্য। (ছবি : শবনম নাসিমি/টুইটার)

ভয়েস ডিজিটাল ডেস্ক

আফগানিস্তান থেকে একটি ভয়ঙ্কর ভিডিও প্রকাশ পেয়েছে। ভিডিওতে দেখা যায় জনসমক্ষে এক নারীদের নির্মমভাবে বেত্রাঘাত করা হচ্ছে। প্রায় দুই মিনিটের ভিডিও ক্লিপটি শবনম নাসিমি নামের একজন টুইটার ব্যবহারকারী পোস্ট করেছেন। ঘটনাটি আফগানিস্তানের তাখার প্রদেশের বলে জানা গেছে।

তালেবানের রক্ষণশীল নিয়ম লঙ্ঘন করার অভিযোগে ওই নারীদের বেত্রাঘাত করা হয়েছে বলে জানা গেছে। দেশটিতে পুরুষ অভিভাবক ছাড়া দোকানে যাওয়া নারীদের জন্য নিষিদ্ধ।

শবনম নাসিমি ভিডিওটির সঙ্গে লিখেছেন, পুরুষ অভিভাবক ছাড়া দোকানে যাওয়ার অভিযোগে তাখার প্রদেশে এক নারীকে নির্মমভাবে মারধর করছে তালেবানরা। আফগান নারীরা তালেবান শাসনের অধীনে পৃথিবীতেই নরকের সম্মুখীন হচ্ছে। আমাদের এটি উপেক্ষা করা উচিত হবে না।

https://twitter.com/NasimiShabnam/status/1598324324225662978?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1598324324225662978%7Ctwgr%5E067726ebbdbe9f7c92403a6d3dd5bbc0d3e24272%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.kalerkantho.com%2Fonline%2Fworld%2F2022%2F12%2F02%2F1209157

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চুরি ও ‘নৈতিক অপরাধের’ দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর আফগান আদালতের নির্দেশে গত বুধবার তিনজন নারী ও ১১ জন পুরুষকে বেত্রাঘাত করা হয়েছে।

এর আগে দেশটির সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা গত মাসে বিচারকদেরকে ইসলামী শরীয়াহ আইন অনুসারে শাস্তি প্রদানের নির্দেশ দিয়েছিলেন। যার মধ্যে প্রকাশ্যে মৃত্যুদণ্ড, পাথর মারা এবং বেত্রাঘাত রয়েছে। এ ছাড়াও চোরদের জন্য অঙ্গ-প্রত্যঙ্গ কেটে ফেলার নিয়মও রয়েছে।

তালেবানরা বিভিন্ন অপরাধের অভিযোগে অভিযুক্ত আফগান ব্যক্তিদের বেত্রাঘাত করছে এমন ভিডিও এবং ছবি কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় আলোড়ণ সৃষ্টি করছে।

২০০১ সালের শেষের দিকে শেষ হওয়া তালেবানদের প্রথম শাসনের সময় নিয়মিতভাবে জনসম্মুখে শাস্তি প্রদান করা হতো। সে সময় দেশটির জাতীয় স্টেডিয়ামে বেত্রাঘাত এবং মৃত্যুদণ্ডের ঘটনা ঘটেছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Afghanistan :  আফগানিস্তানে পুরুষ ছাড়া দোকানে যাওয়া নারীকে বেত্রাঘাত

আপডেট সময় : ০৮:৩৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২