ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

৫১ রানে ৮ উইকেট নিয়ে দলকে জেতালেন তানভির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১ ৪৩৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ম্যাচ জয়ের পর বাংলাদেশ ইমার্জিং দল বিসিবি

ভয়েস ডিজিটাল ডেস্ক

বেশ চাঞ্চল্য দিয়েই শুরু করলেন তানভিন। বা হাতি ব্ংালাদেশি স্পিনার। তার ঘূর্ণিতেই কুপকাত আইরিশরা। আর তানভির স্বাক্ষী রইল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম । প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং।

প্রথম ইনিংসেও ৫৫ রানে ৫ উইকেট পেয়েছিলেন তিনি। দুই ইনিংসে ১৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরাও তানভির। এ ম্যাচের আগে লঙ্গার ভার্সনে কখনোই ৫ উইকেট পাননি তিনি। রবিবার দুই সেশনও স্থায়ী হয়নি আইরিশদের দ্বিতীয় ইনিংস। তৃতীয় দিনে চা বিরতির আগেই অলআউট হয় তারা।

প্রত্যাশিত জয়ে আয়ারল্যান্ড উলভসের বিরুদ্ধে হোম সিরিজ শুরু করেছে বাংলাদেশ ইমার্জিং দল। তানভির ইসলামের ঘূর্ণি জাদুতে সিরিজের একমাত্র চার দিনের ম্যাচে সফরকারীদের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রবিবার ম্যাচের তৃতীয় দিনেই আয়ারল্যান্ড উলভসকে ইনিংস ও ২৩ রানে পরাজিত করেছে সাইফ হাসানের দল।

ম্যাচের শুরু থেকেই তানভিরের বাঁহাতি স্পিনের জবাব দিতে পারছিল না আইরিশরা। তাদের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ১৩৯ রানে। প্রথম ইনিংসে সফরকারীদের ১৫১ রানের জবাবে ইমার্জিং দল করেছিল ৩১৩ রান। তানভিরের বোলিংয়ে দ্বিতীয় বার আর ব্যাটিংয়ে নামতে হয়নি স্বাগতিকদের।

আগের দিন ৪ উইকেটে ৩৫ রান তুলে খেলা শেষ করেছিল আইরিশরা। শেষ ৬ উইকেটে ১০৪ রান যোগ করতে পেরেছে তারা। তানভির একাই গুঁড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষের ইনিংস।

অধিনায়ক টেক্টরই কিছুটা দৃঢ়তা দেখাতে সক্ষম হয়েছিলেন। তিনি ১৩৭ বলে ৫৫ রান করেন। ক্যাম্পার ২২, অ্যাডেইর ১৪ রান করেন। ইমার্জিং দলের এবাদত, সাইফ হাসান ১টি করে উইকেট নেন। চার দিনের ম্যাচের পর এবার বাংলাদেশ ইমার্জিং দলের বিরুদ্ধে পাঁচটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলবে আয়ারল্যান্ড উলভস। চট্টগ্রামে ৫, ৭, ৯ মার্চ যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এখানেই শেষ হবে চট্টগ্রাম পর্ব। তারপর ঢাকায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১২ ও ১৪ মার্চ চতুর্থ, পঞ্চম ওয়ানডে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে ১৭, ১৮ মার্চ দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলে বাংলাদেশ ছাড়বে আইরিশরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৫১ রানে ৮ উইকেট নিয়ে দলকে জেতালেন তানভির

আপডেট সময় : ১১:৪৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১