ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

AD-1 missile : শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম ভারতের এডি-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২ ৩১১ বার পড়া হয়েছে

ব্যালিস্টিক মিসাইল ডিফেন্সের ইন্টারসেপ্টর এডি-১-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত ছবি: টুইটার

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘বিরোধী বা শত্রুপক্ষের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র খুঁজে বের করার ক্ষেত্রে বড় সাফল্য পাওয়ার কথা জানান ভারত। বুধবার প্রথমবারের মতো দূরপাল্লার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র এডি-১-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করল দেশটির ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)’

ভয়েস ডিজিটাল ডেস্ক

ব্যালিস্টিক মিসাইলকে প্রতিহত করার জন্য ব্যবহৃত মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত। শত্রুপক্ষের মিসাইল হানা ঠেকাতেই এই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এডি-১ মিসাইলের সফল উৎক্ষেপণ করা হল বুধবার।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, ওডিশা উপকূলের এ পি জে আবদুল কালাম (সাবেক রাষ্ট্রপতি) দ্বীপ থেকে দ্বিতীয় পর্যায়ের ব্যালিস্টিক মিসাইল ডিফেন্সের (বিএমডি) ইন্টারসেপ্টর এডি-১-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য বিভিন্ন ভৌগোলিক স্থানে যাবতীয় বিএমডির অস্ত্রব্যবস্থা তৈরি রাখা হয়েছিল। সেগুলোর সাহায্যে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রক তরফে আরও বলা হয়, দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ব্যালিস্টিক মিসাইল আটকানোর সিস্টেমকেই কাজে লাগানো হয়েছে এদিন। কোনদিক থেকে কীভাবে মিসাইল উড়ে আসতে পারে, তার সম্পূর্ণ মোকাবিলা করতে প্রস্তুত ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা। ওড়িশার উপকূলে এই মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে।

প্রথমবারের মতো দূরপাল্লার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র এডি-১-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়েছে। আর এতে প্রতিরক্ষাব্যবস্থার ক্ষেত্রে আরও এক ধাপ এগুল ভারত।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বিদেশি বা শত্রুপক্ষের হামলার আশঙ্কা থাকা এলাকায় ক্ষেপণাস্ত্র আটকানোর একটি ব্যবস্থা এডি-১। কোনো দিক থেকে ক্ষেপণাস্ত্র উড়ে এলে তা সম্পূর্ণ মোকাবিলা করতে প্রস্তুত ভারতের এই নতুন প্রতীরক্ষাব্যবস্থা।

এডি-১ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য ডিআরডিওর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এডি-১ ক্ষেপণাস্ত্রকে ‘অনন্য প্রকার’-র ইন্টারসেপ্টর হিসেবে উল্লেখ করেছেন রাজনাথ সিং। সেই সঙ্গে তাঁর দাবি, বিশ্বের মাত্র কয়েকটি দেশে এ রকম অত্যাধুনিক প্রযুক্তি আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

AD-1 missile : শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম ভারতের এডি-১

আপডেট সময় : ০৩:৩২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২