ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারল্য  সকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার ঋণ দিল বাংলাদেশ ব্যাংক  অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের সমর্থক ভাইয়ারা না থাকলে ঘটনা অন্য রকম হয়ে যেতো: নাঈম হাসান আদ্-দ্বীনের কোটি টাকার চাপ উপেক্ষা করে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর শনিবার, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে স্থানীয়রা যৌথ টহল ও গোয়েন্দা তথ্য বিনিময়ে সম্মত বিজিবি-বিএসএফ, নভেম্বরে ঢাকায় পরবর্তী বৈঠক

Twitter : টুইটারে শেয়ার লেনদেন স্থগিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২ ২৯৭ বার পড়া হয়েছে

টুইটারের নতুন লোগো ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘সব জল্পনাকল্পনা উড়িয়ে টুইটারের মালিক মাস্ক’

ভয়েস ডিজিটাল ডেস্ক

‘সব জল্পনাকল্পনা উড়িয়ে টুইটারের মালিক মাস্ক’|  আদালতের নির্দেশনা অনুযায়ী টুইটার অধিগ্রহণ করেছেন ইলন মাস্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) মাস্কের আবেদন অনুসারে, ইতিমধ্যে টুইটারের শেয়ারের লেনদেন নিউইয়র্কের স্টক এক্সচেঞ্জে স্থগিত করে দিয়েছে।

জানা গিয়েছে, এই শেয়ার লেনদেন স্থগিতের আবেদনের আগে টুইটারের শেয়ারের দাম ছিল ৫৪ দশমিক ২০ ডলার।

মাস্কের হাতে টুইটারের মালিকানা যাওয়ার কারণে খুবই খুশি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার টুইট, ‘ট্ইুটার এবার প্রকৃতিস্থ মানুষের হাতে এসেছে’। যা নিয়ে রাজনীতিকদের মধ্যেও শোরগোল শুরু হয়ে গেছে। তাদের আশঙ্কা, টুইটার এখন ভুয়া তথ্য ও ঘৃণা ভাষণ ছড়ানোর মাধ্যমে পরিণত হবে।

ইলন মাস্ক ফাইল : ছবি সংগ্রহ

মাস্কও নিজের স্টাইলে শুরু করেছেন। তিনি বলেন, বানের জলের মতো সবকিছুকে স্বাগত জানাতে তিনি রাজি নন। টুইটারের নতুন মালিক হওয়ার পর এই বার্তা দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। ‘মাইক্রোব্লগিং সাইট’ অধিগ্রহণ করে বৃহস্পতিবারের সেই বিবৃতির পর শুক্রবার টেসলা-কর্তার টুইটে ‘স্বাধীনতা’র বার্তা পাওয়া গেল। মাস্ক লেখেন, ‘পাখি এখন মুক্ত’। প্রসঙ্গত, টুইটারের লোগোতে নীল রঙের একটি পাখির ছবি রয়েছে।

বৃহস্পতিবার হাতে সিঙ্ক নিয়ে টুইটার কার্যালয়ে প্রবেশ করেছেন মাস্ক। চওড়া হাসি আর হাতে সিঙ্ক নিয়ে মাস্ক বলেন লেট দ্যাট সিঙ্ক ইন! বাংলায় এর অর্থ, ধীরে ধীরে বিষয়টা বোঝার চেষ্টা করুন, মেনে নিন। প্রকৃত অর্থে মাস্ক টুইটার আদৌ কিনতে পারবেন কি না, এ নিয়ে যাঁরা সন্দেহ প্রকাশ করেছিলেন, তাঁদের উদ্দেশেই এই বার্তা দিলেন মাস্ক।

গত এপ্রিল মাসে ৪ হাজার ৪০০ কোটি ডলার ব্যয়ে টুইটার কেনার কথা ঘোষণা করেছিলেন ইলন। কিন্তু ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করার ক্ষেত্রে টুইটার যথাযথ পদক্ষেপ নিচ্ছে না বলে দাবি করে সেই চুক্তি থেকে সরে আসেন তিনি। তার পরেই হুহু করে কোম্পানির শেয়ারের দর পড়তে থাকে। এর পরেই আইনি লড়াই শুরু হয়। মাস্ক টুইটার কিনতে পারবেন কি না, তা নিয়েও সংশয় দেখা যায়। খবর দ্য গার্ডিয়ানের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Twitter : টুইটারে শেয়ার লেনদেন স্থগিত

আপডেট সময় : ০৮:১৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২