ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

POWER : মিতব্যয়ী হতে পরিস্থিতি বাধ্য করেছে, শেখ হাসিনা   

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২ ৩২৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

বিশ্ব একটি গ্লোবাল ভিলেজ এবং একে অন্যের ওপর নির্ভরশীল। এটি উপলব্ধি করা উচিত।  বিশ্বব্যাপী চলমান মন্দার অভিঘাত বাংলাদেশেও পড়বে সেটাই স্বাভাবিক। বর্তমান বিশ্বপরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধ, নিষেধাজ্ঞা এবং করোনাভাইরাসের কারণে মিতব্যয়ী হতে হচ্ছে। আমদানি ও পরিবহনের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে আকাশছোঁয়া মূল্যস্ফীতি চলছে। এ অবস্থায় আমাদের কিছুটা সাশ্রয়ী হতে হচ্ছে। তার মানে এই নয় দেশের মানুষ বিদ্যুৎ পাবে না।

সকলে বিদ্যুৎ পাচ্ছে এবং পাবে।  সেক্ষেত্রে সবাইকে একটু মিতব্যয়ী হতে হবে। বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক চুল্লি স্থাপন কাজের উদ্বোধন করে  এসব কথা বলেন  শেখ হাসিনা। তিনি আরও বলেন, ‘দেশবাসী বিদ্যুৎ পাবেন কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং কভিড-১৯ মহামারির ফলে সৃষ্ট বৈশ্বিক সংকটের কারণে জ্বালানি খাতে কঠোরতা দেখাতে বাধ্য হওয়া সত্ত্বেও সরকার বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখবে।

এর আগে গত বছরের ১০ অক্টোবর, প্রথম ইউনিটে চুল্লি স্থাপন কাজের উদ্বোধন করেছিলেন তিনি।  প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট ২০২৩ সালে ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হবে এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট থেকে একই পরিমাণ বিদ্যুৎ সরবরাহের আশা করা হচ্ছে। রূপপুর প্রকল্পটি রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বাস্তবায়ন করছে। প্রকল্পটির নির্মাণ ব্যয় ১২ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার যার ৯০ শতাংশ রাশিয়ার অর্থায়ন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

POWER : মিতব্যয়ী হতে পরিস্থিতি বাধ্য করেছে, শেখ হাসিনা   

আপডেট সময় : ০৮:১৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২