ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

Rahul Gandhi : রাহুল গান্ধী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ ৪০২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহুল গান্ধী  : ছবি সংগ্রহ

ভয়েস ডিজিটাল ডেস্ক

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ মিছিল থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়।

জানা গেছে, নয়াদিল্লীতে আন্দোলনরত অবস্থায় প্রায় ৩০ মিনিট পুলিশের সঙ্গে বাগবিতণ্ডার পর রাহুলকে আটক করা হয়। পরে তাকে একটি বাসে উঠিয়ে নিয়ে যায় পুলিশ। আটকের সময় রাহুল গান্ধী বলেন, ভারত একটি পুলিশ রাষ্ট্র, (প্রধানমন্ত্রী নরেন্দ্র) মোদি একজন রাজা।

জিএসটি বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার রাজধানী দিল্লির কেন্দ্রস্থলে বিক্ষোভে অংশ নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। এ সময় বিপুল সংখ্যক পুলিশ কংগ্রেসের এই প্রতিবাদস্থল ঘিরে রাখে। রাহুল গান্ধী বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছিলেন।

এর আগে লোকসভায় মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানোর জেরে ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের চার সাংসদকে পুরো অধিবেশনের জন্য বহিষ্কার করেন স্পিকার। অভিযুক্ত সাংসদরা লোকসভার ভেতরে প্রতিবাদ জানাতে চেয়েছিলেন। পরে স্পিকার ওম বিড়লা তাদের বাইরে গিয়ে প্রতিবাদ জানাতে বলেন। মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত লোকসভা মুলতবিও করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Rahul Gandhi : রাহুল গান্ধী আটক

আপডেট সময় : ০৩:১৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২