ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

President Gotabaya  : অজ্ঞাত স্থান থেকে বার্তা প্রেসিডেন্ট গোতাবায়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০২২ ২৭২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোতাবায়া রাজাপক্ষে ফাইল ছবি: রয়টার্স

‘অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা শনিবার দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনের দখল নিয়েছেন। বিক্ষোভের মুখে উভয়ই পদত্যাগে রাজি হয়েছেন। কিন্তু বিক্ষোভকারীরা পুরোপুরি আস্বস্ত হতে পারছেন না। তারা ক্ষমতা না ছাড়া পর্যন্ত বাসভবন দখলে রাখার পরিকল্পনা করেছেন বিক্ষোভকারীরা’

ভয়েস ডিজিটাল ডেস্ক

নজিরবিহীন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় গত কয়েকমাস ধরেই বিক্ষোভ চলছে। দেশের বর্তমান অবস্থার জন্য সরকারের অব্যবস্থাপনাকেই দায়ী করা হচ্ছে। এজন্য সরকার পতনের দাবিতে গত মার্চ মাস থেকে দেশটিতে বিক্ষোভ শুরু হয় এবং মে মাসের গোড়ার দিকে বিক্ষোভ জোরালো হয়ে উঠে। বিক্ষোভকারীদের দাবির মুখে পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। কিন্তু তাতেও বিক্ষোভকারীরা শান্ত হননি। তারা প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্রাসাদ

কার্যত বিক্ষোভকারীদের দখলে চলে গিয়েছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্রাসাদ। তারা সেখানেই অবস্থান করছেন এবং খাওয়া দাওয়াও সেরে নিচ্ছেন। জানা গিয়েছে, জনরোষে প্রাসাদ ছেড়ে পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে অজ্ঞাত স্থান থেকে বার্তা দিয়েছেন। তিনি এ বার্তা দিয়েছেন সরকারি কর্মকর্তাদের।

শনিবার গোতাবায়া রাজাপক্ষের বাড়িতে হামলা চালান বিক্ষোভকারীরা। এ সময় সেখানে ভাঙচুর চালানো হয়। যদিও সেসময়ে প্রেসিডেন্ট তার বাসভবনে ছিলেন না। রবিবার পর্যন্ত বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে রয়েছে বাসভবন।

গোতাবায়া এখন কোথায় আছেন, তা এখনো নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। শনিবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গোতাবায়াকে সেনা সদর দপ্তরে নেওয়া হয়েছে। সরকারের শীর্ষ একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় এনডিটিভি। শ্রীলঙ্কার গোয়েন্দা বিভাগের কাছে তথ্য ছিল, গতকালের বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতেই গোতাবায়াকে সেনা সদর দপ্তরে সরিয়ে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

President Gotabaya  : অজ্ঞাত স্থান থেকে বার্তা প্রেসিডেন্ট গোতাবায়া

আপডেট সময় : ০৯:৫৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০২২