ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

JCC meeting in Delhi : ৩০ মে ঢাকা-দিল্লি জেসিসি বৈঠক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২ ৩৭৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফাইল ছবি সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসছে ৩০ মে দিল্লিতে সপ্তমবারের মতো জয়েন্ট কনসালটেটিভ কমিশন (জেসিসি) বৈঠকে বসতে যাচ্ছেন ভারত-বাংলাদেশ বিদেশমন্ত্রী। দুই দেশের বিদেশমন্ত্রীদের বৈঠকের আগে আসামের গৌহাটিতে ২৮ ও ২৯ মে নদী কনফারেন্সে দুই বিদেশমন্ত্রীর মধ্যে অনানুষ্ঠানিক বৈঠক হবে। নদী কনফারেন্সে যোগ দিতে বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকে উপস্থিত থাকবেন। দুই মন্ত্রীর মধ্যে আসামে আলোচনা হবে। নদী কনফারেন্স শেষে আসাম থেকেই ২৯ মে দিল্লি উড়ে যাবার কথা রয়েছে ড. মোমেনের। ৩০ মে দিল্লীতে পর দিন ঢাকায় ফেরার কথা রয়েছে ড. মোমেনের।

বিদেশমন্ত্রক সূত্রের খবর, ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শীর্ষ পর্যায়ের সফরের আগে বিদেশমন্ত্রী পর্যায়ে তা নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে ভারতের পশ্চিমবঙ্গে আত্মগোপন করেছিলেন বাংলাদেশের পি কে হালদার নামক ব্যক্তি। শনিবার ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা থেকে পি কে’কে গ্রেপ্তার করে। আটকের আগে রাজ্যের বিভিন্ন স্থানে তার প্রাসাদোপম বাড়ি ও অঢেল সম্পদের সন্ধান পায় ইডি।

পি কে হালদারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পি কে ফিরিয়ে আনার বিষয়েও জেসিসিতে আলোচনা হবার আভাস দিয়েছে বিদেমন্ত্রক। জেসিসির বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার বিকালে বিদেশন্ত্রকে আসেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

বিদেশ সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের বলেন, আইনি প্রক্রিয়া কারণে গ্রেফতার হওয়া পি কে হালদারকে বাংলাদেশের কাছে হস্তান্তরে সময় লাগতে পারে। পি কে সম্পর্কে বিদেশসচিবের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে বিক্রম দোরাইস্বামী বলেন, এটি দুই দেশের অপরাধীদের মোকাবিলার জন্য পারস্পরিক আইনি সহায়তাসহ নানা ধরনের কাঠামো রয়েছে। বাংলাদেশ সরকার ভারতের সংশ্লিষ্ট সংস্থাকে তথ্য দিয়েছে। ভারতীয় সংশ্লিষ্ট সংস্থা তথ্য যাচাইয়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

JCC meeting in Delhi : ৩০ মে ঢাকা-দিল্লি জেসিসি বৈঠক

আপডেট সময় : ০৭:১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২