ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

Eid-ul-Fitr : রবিবার ঢাকা ছেড়েছে ২৯ লাখ মানুষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২ ৪২৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় ঈদগাহ ছবি সংগ্রহ

‘রবিবার ২৯ লাখ মানুষ ঢাকা ছাড়ার বিস্ফোরক তথ্য জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন ঈদের দুদিন আগে ঢাকা ছেড়ে যাওয়ার এই সংখ্যা সর্বোচ্চ।  ১ মে পর্যন্ত তিন দিনে ঢাকা ছেড়ে যাওয়া সিমের সংখ্যা ৭২ লাখ ৫ হাজার ২৫টি। এর আগের দুই দিনে আনুমানিক ৩০ লাখ সিম ঢাকার বাইরে গিয়ে থাকলে সিমের মোট সংখ্যা কোটি অতিক্রম করেছে। ১ মে সর্বোচ্চ প্রায় ২৮ লাখ ৯৫ হাজার ৮০৯ সিমের গ্রাহক ঢাকা ছেড়েছে’

বিশেষ প্রতিনিধি, ঢাকা

করোনার ধকল কাটিয়ে দুই বছর পর চিরচেনারূপে মসজিদের পাশাপাশি বাংলাদেশে খোলা ময়দান তথা ঈদগাহে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। ঈদ ঘিরে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা  ছেড়েছে। রবিবারই ২৯ লাখ মানুষ ঢাকা ছাড়ার বিস্ফোরক তথ্য জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন ঈদের দুদিন আগে ঢাকা ছেড়ে যাওয়ার এই সংখ্যা সর্বোচ্চ। মন্ত্রী জানান, ১ মে পর্যন্ত তিন দিনে ঢাকা ছেড়ে যাওয়া সিমের সংখ্যা ৭২ লাখ ৫ হাজার ২৫টি।

এর আগের দুই দিনে আনুমানিক ৩০ লাখ সিম ঢাকার বাইরে গিয়ে থাকলে সিমের মোট সংখ্যা কোটি অতিক্রম করেছে। ১ মে সর্বোচ্চ প্রায় ২৮ লাখ ৯৫ হাজার ৮০৯ সিমের গ্রাহক ঢাকা ছেড়েছে। মঙ্গলবার ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। মন্ত্রী পরিষদ সদস্য, প্রধান বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের এক লাখেরও বেশি মানুষ অংশ নেবেন। জামাতে প্রায় ২৫ হাজার মহিলার ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল সাতটা থেকে বেলা ১১টা পর্যন্ত ৫টি জামাত অনুষ্ঠিত হবে। দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে। ঈদের দিন ময়মনসিংহ থেকে মুসল্লিরা যাতে করে শোলাকিয়ার ঈদ জামাতে অংশ নিতে পারেন তার জন্য বরাবরের মতো একটি বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা নিয়েছে রেলমন্ত্রক।

ফেরিতে পদ্মা পারাপারে মানুষের ঢল : ছবি সংগ্রহ

সকাল সাড়ে নয়টায় বঙ্গভবন দরবার হলে পরিবারের সদস্য ও কয়েকজন কর্মকর্তাসহ রাষ্ট্রপতি ভবনে মুসলমানদের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করবেন। বিশ্বের কয়েকটি দেশে করোনার প্রাদুর্ভাবের কারণে গত দুই বছরের মতো এবারো রাষ্ট্রপতির জাতীয় ঈদগাহ ময়দানের কর্মসূচি বাতিল করা হয়েছে। নামাজ শেষে রাষ্ট্রপতি ক্রেডেনশিয়াল থেকে সংবাদমাধ্যমের মধ্য দিয়ে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাবেন।

মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে  দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বাণীতে  শেখ হাসিনা  বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Eid-ul-Fitr : রবিবার ঢাকা ছেড়েছে ২৯ লাখ মানুষ

আপডেট সময় : ০৫:২৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২