ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

Abdul Mohit : বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী মুহিত মারা গেছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২ ৩৭৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন :  ছবি সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

অর্থনীতিবিদ, কূটনীতিক, আমলা, ভাষা সৈনিক এবং বীরমুক্তিযোদ্ধা সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ৮৮ বছরের বর্ণাঢ্য জীবনের অবসান। শুক্রবার দিবাগত মধ্যরাতে রাত তিনি মৃত্যুবরণ করেছেন। এদিন ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। মুহিত ছিলেন এক বর্ণাঢ্য জীবনের অধিকারী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতিকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন এবং এভাবে এক দশকের ব্যাপক অর্থনৈতিক সমৃদ্ধির মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে সহযোগিতা করেছেন।

সংসদে ১২ বার জাতীয় বাজেট পেশ করেন মুহিত। ইংরেজি সাহিত্যের ছাত্র হয়েও বাংলা ভাষায় তার বেশ কিছু বই রয়েছে। মুহিতের মৃত্যুতে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ মন্ত্রী পরিষদ সদস্যদরা শোক প্রকাশ করেছেন। কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় জন্মস্থান সিলেটে। সেখানে রবিবার তার শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে।

মুহিত ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি বর্তমান সিলেট শহরের ধোপা দিঘির পাড়ে জন্মগ্রহণ করেন। ২০০৯ সাল থেকে টানা দশ বছর তিনি আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ছিলেন। ১৯৫৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে (সিএসপি) যোগদানকারী মুহিত ১৯৭১ সালে পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করেন এবং যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Abdul Mohit : বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী মুহিত মারা গেছেন

আপডেট সময় : ১১:১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২