ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

PAKISTAN : বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে সেনা কর্মকর্তা নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২ ৩৬৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

বেলুচিস্তান প্রদেশের আওয়ারা অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর এক মেজর নিহত হয়েছেন। এতে আহত আরও এক সেনা সদস্য। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে সেনাবাহিনীর গণমাধ্যম বিষয়ক শাখা ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর)।

বিবৃতিতে বলা হয়েছে, আওয়ারার কাহান এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি চৌকি লক্ষ্য করে বিচ্ছিন্নতাবাদীরা গুলি চালায়। পালটা গুলি চালিয়ে হামলা প্রতিহত করে সেনারা। এরপর ছত্রভঙ্গ বিচ্ছিন্নতাবাদী দলটির পিছু নেয় তারা।

এ সময় উভয় পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময় হয়। এ লড়াইয়ে শহিদ বাশির নামে এক মেজর নিহত হন। আরও একজন আহত হন। তবে বিচ্ছিন্নতাবাদী দলটিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।

তল্লাশি চৌকিতে হামলার ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ অভিহিত করে এর নিন্দা জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাক প্রধানমন্ত্রীর অফিসের তথ্য মতে, নিহত মেজর শহিদ বাশিরকে ‘শহীদ’ আখ্যা দিয়ে তার জন্য প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে বেলুচিস্তানে দুটি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। হামলায় কমপক্ষে ৪ সেনা নিহত হন। গঠনায় সশস্ত্র গোষ্ঠীর ১৫ সদস্য নিহত হয়। হামলার দায় স্বীকার করে বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এছাড়া গত মাসে উত্তর ওয়াজিরিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে এক বন্দুকযুদ্ধে আরও চার সেনা নিহত হয়। সূত্র ডন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

PAKISTAN : বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে সেনা কর্মকর্তা নিহত

আপডেট সময় : ০৬:১৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২