ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

Fair value products : ন্যায্যমূল্যে পণ্য পাচ্ছে ১ কোটি, সুবিধাভোগীর সংখ্যা ৫কোটি মানুষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৯:১০ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২ ৩৯১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমিনুল হক, ঢাকা 

রমজানকে সামনে রেখে ফ্যামেলি কার্ডের মাধ্যমে এক কোটি মানুষের মধ্যে পণ্যবিক্রি শুরু করেছে হাসিনা সরকার। যার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সরকারের তরফে কঠোর বার্তা  পণ্যবাজারে গুজুব রটানো কাউকে ছাড় দেওয়া হবে না। ধান্দাফিকির করে সাধারণ মানুষের আশান্তি বাড়ানোর সঙ্গে জড়িতদের প্রতি কঠোর হুশিয়ারি দেওয়া হয়েছে সরকারের তরফে। যেকোন মূল্যে  সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে পণ্য পায় তার ব্যবস্থা করতেই করেছে হাসিনা সরকার।

এরই ধারাবাহিকতায় রমজানকে সামনে রেখে এক কোটি পরিবারের মধ্যে রবিবার থেকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে বাণিজ্যমন্ত্রক। এতে প্রায় ৫ কোটি মানুষ উপকৃত হবেন। বৈশ্বিক পণ্যমূল্যের ঢেউ আছড়ে পড়েছে বাংলাদেশেও। কিন্তু রমজানে সকল শ্রেণী-পেশার মানুষ যেন স্বাচ্ছন্দে রমজান পালন করতে পারেন, তা নিশ্চিত করতে ন্যায্যমূল্যে পণ্যবিতরণের নিদের্শনা আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফে। সে অনুযায়ী ১ কোটি ফ্যামেলী কার্ডের মাধ্যমে পণ্যবিতরণ শুরু করেছে বাণিজ্যমন্ত্রক। প্রতিটি কার্ডের অনুকুলে থাকছে ১১০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ৫০ টাকা দরে ২ কেজি ছোলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ঘোষণা অনুযায়ী দেশব্যাপী এসব পণ্য সুষ্ঠু ভাবে বিক্রি করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

২০ মার্চ থেকে শুরু হয়ে ৩০ মার্চ এবং ৩ এপ্রিল ২০ এপ্রিল পর্যন্ত দুই ধাপে ১ কোটি পরিবার পাবেন ন্যায্যমূল্যের এসব পণ্য। এদিন পণ্যবিক্রির উদ্বোধন করে বাণিজ্যমন্ত্রী বলেন, তাদের হিসাবে এক্ষেতে সুবিধাভোগী মানুষের সংখ্যা প্রায় ৫ কোটি। তিনি জোর দিয়েই জানালেন, বাংলাদেশে প্রয়োজনের তুলনায় বিপুল পরিমাণের পণ্য মজুত রয়েছে। তবে কোন কোন অসাধু ব্যাবসায়ী কৃত্তিম পণ্যসংকটের গুজব রটিয়ে ফায়দা লুটার চেষ্টা করে থাকে। ভালোর সঙ্গের মন্দেরও কিছুটা আনাগোনাতো থাকেই। পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও পণ্যমূল্য বৃদ্ধির কারণে

বাংলাদেশেও  এর প্রভাব পড়ে।  দেশে ভোজ্যতেলের চাহিদার প্রায় ৯০ ভাগই আমদানি করতে হয়। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে আমদানি শুল্ক ১৫% কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার সুফল পেতে শুরু করেছেন সাধারণ ভোক্তারা। বর্তমানে ভোজ্যতেলের বাজার স্থিলিশীল। অসাধু ব্যবসায়ীদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বাণিজ্যমন্ত্রী বলেন, কেউ যদি সরকারের সরলতার সুযোগ নেবার চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। বাণিজ্যমন্ত্রী এদিন কাউনিয়া উপজেলা কমপ্লেক্স রোটারি ক্লাব অফ উত্তরা ও অপু মুনশি মেমোরিয়াল ট্রাষ্ট-এর আয়োজনে দিনব্যাপী ‘স্বাস্থ্য সেবা ও চক্ষু পরীক্ষা ক্যাম্পের উদ্বোধন করেন। যার সহযোগিদায় ছিলো রংপুর মেডিকেল কলেজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Fair value products : ন্যায্যমূল্যে পণ্য পাচ্ছে ১ কোটি, সুবিধাভোগীর সংখ্যা ৫কোটি মানুষ

আপডেট সময় : ০৬:০৯:১০ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২