ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

গোলাগুলির ঘটনায় এক বাংলাদেশী পাচারকারীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:০০ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২ ৩২২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতীকি ছবি : সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএসফের সঙ্গে বাংলাদেশী পাচারকারীর গোলাগুলির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৫টা ৪০ মিনিট নাগাদ সীমান্তরক্ষী বাহিনীর মেঘনা বিওপির ১৫১/৩-এস বর্ডার পিলারের কাছে বাংলাদেশের দিক থেকে একদল চোরাকারবারী আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে য়ুকে পড়ে এবং গাঁজা পাচারের চেষ্টা করে।

এসময় দায়িত্বরত সীমান্তরক্ষী বাহিনীর সদস্য তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা তিন রাউন্ড গুলি ছুঁড়ে এবং বিএসএফ সদস্যকে ঘিরে ফেলার চেষ্টা করে। আত্মরক্ষার্থে বিএসএফের সদস্য তার ব্যক্তিগত অস্ত্র দিয়ে চোরাকারবারীদের দিকে এক রাউন্ড গুলি ছোঁড়েন। তাতে লিটন হোসেন (৩৬) নামের এক বাংলাদেশী চোরাকারবারী গুলিবিদ্ধ হয়।

আহত চোরাকারবারীকে তাৎক্ষণিকভাবে করিমপুর সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় বিএসএফ দল তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে আট কেজি গাঁজা ও দুইটি ধারালো দা উদ্ধার করে। ঢাকায় ভারতীয় হাইকমিশন এতথ্য জানায়।

মৃত চোরাকারবারীর বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পরাগপুরের বেলগুথিয়া গ্রামে। তার বাবার নাম মো. আকবর বিশ্বাস। লিটন হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় রেখে বাকি চোরাকারবারীরা বাংলাদেশ অংশের দিকে পালিয়ে যায়।

সম্প্রতি সময়ে বিএসএফ সদস্যদের ওপর গুলি চালানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে। অপর একটি ঘটনা ঘটেছিল গত ৩ মার্চ প্রায় রাত ১টায় নাগাদ। সেটা বালিয়াশিসা এলাকায়। যেখানে বাংলাদেশী চোরাকারবারীরা বিএসএফ দলের উপর পাঁচ রাউন্ড গুলি চালিয়েছিলো।

বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্টরা তাদের বাংলাদেশী পক্ষের কাছে বাংলাদেশী দুর্বৃত্তদের অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করার বিষয়ে প্রায়ই প্রতিবাদলিপি পাঠালেও তাতে কোনও লাভ হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোলাগুলির ঘটনায় এক বাংলাদেশী পাচারকারীর মৃত্যু

আপডেট সময় : ০৯:৪৬:০০ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২