ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলায় নিহত ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২ ৩৩৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফাইল ফটো

বিশেষ প্রতিনিধি, ঢাকা

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজে রকেট হামলায় একজন নিহত হবার খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে পড়া বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলার ঘটনায় মো. হাদিসুর রহমান নামে একজন নিহত হন। যিনি জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার ছিলেন।

ইউক্রেনের অলভিয়া বন্দরে ২৯ জন নাবিক নিয়ে আটকা পড়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার সমৃদ্ধি। এটি ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছায়। ইউক্রেন থেকে সিরামিকের কাঁচামাল নিয়ে ইতালিতে যাওয়ার কথা ছিলো। তবে যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় ফিরতে পারেনি।

সেখান থেকে বাংলাদেশি নাবিক সালমান সামি জানান, বুধবার স্থানীয় সময় স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়) হামলার ঘটনা। এ বিষয়ে পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লাইলা রহমান সংবাদমাধ্যমকে জানান, আমরা জানতে পেরেছি জাহাজে হামলা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করছেন তারা।

এর আগে, বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক পীযূষ দত্ত জানিয়েছিলেন, জাহাজটিকে মূল সাগরে আসতে হলে স্থানীয় পাইলট লাগবে। তাদের সহায়তা ছাড়া সাগরে আসা সম্ভব নয়। তবে যুদ্ধাবস্থার জন্য স্থানীয় পাইলট পাওয়া যায়নি, তাই সাগরেও জাহাজটি যেতে পারেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলায় নিহত ১

আপডেট সময় : ০৮:৫৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২