ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

বাংলাদেশে দুই নারী ক্রিকেটারের দেহে ওমিক্রন শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১ ৩৯৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতীকি ছবি

দুই নারী ক্রিকেটারের দেহে ওমিক্রন শনাক্ত 

প্রথমবারের মত বাংলাদেশে ওমিক্রন শনাক্ত। জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের শরীরে ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছেন স্বয়ং বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বাংলাদেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসের ওমিক্রন ধরন শনাক্ত হলো।

স্বাস্থ্য জানান, জিম্বাবুয়ে থেকে খেলা শেষ করে ফিরে আসা জাতীয় মহিলা ক্রিকেট দলের দুই ক্রিকেটারের শরীরে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে। তবে তাদের শরীরে কোনো ধরনের জটিল উপসর্গ নেই। তারা রাজধানীর একটি হোটেলে আইসোলেশনে।

করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে মাঝ পথেই স্থগিত হয়ে যায় মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব। যেখানে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করে। জিম্বাবুয়ে থেকে ফিরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করছিলেন মেয়েরা।

১ ডিসেম্বর দেশে ফেরার পর হোটেল সোনারগাঁওয়ে পাঁচ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে প্রবেশ করেন নিগার সুলতানার দল। তাদের নমুনা পরীক্ষা করা হলে দুই নারী ক্রিকেটারের রিপোর্ট পজিটিভ আসে। পরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) জিনোম সিকোয়েন্স পরীক্ষায় তাদের দেহে ধরা পড়া ধরনটি ওমিক্রন বলে নিশ্চিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে দুই নারী ক্রিকেটারের দেহে ওমিক্রন শনাক্ত

আপডেট সময় : ০৪:৩৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১