ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

বিশ্ব শান্তি সম্মেলন উপলক্ষে ঢাকায় পিঠা উৎসব-চিত্র প্রদর্শনী

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ১১:০১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১ ৩২১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় দু’দিনব্যাপী বিশ্ব শান্তি সম্মেলনের সমাপনী দিন রবিবার বিদেশমন্ত্রক পিঠা উৎসব ও চিত্র

প্রদর্শনীর আয়োজন করে। রবিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসব ও চিত্র

প্রদর্শনীর উদবোধন করেন সম্মেলন আয়োজন কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন

চৌধুরী। শান্তি সম্মেলন উপলক্ষে আয়োজিত আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী বিশেষ চাহিদা সম্পন্ন

শিশু এবং দেশের প্রথিতযশা শিল্পীদের আঁকা ছবি এই প্রদর্শনীতে স্থান পায়। স্পিকার প্রদর্শনী ঘুরে

দেখেন এবং পিঠা উৎসবে যোগ দেন। বিশ্ব শান্তি সম্মেলনে অংশগ্রহণকারী বিদেশি অতিথিদের

সামনে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে এই প্রদর্শনী ও পিঠা উৎসবের আয়োজন করা

হয়। প্রদর্শনী প্রাঙ্গণে বাংলাদেশের লোকজ ঐতিহ্যের নানা উপকরণ প্রদর্শন করা হয়। সম্মেলনে

অংশগ্রহণকারী বিদেশি অতিথিগণ বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্পের নানারকম পণ্য দেখে

মুগ্ধ হন এবং বৈচিত্র্যময় স্বাদের পিঠা ও অন্যান্য খাবারের ভূয়সী প্রশংসা করেন। বিদেশমন্ত্রী ড.

এ. কে. আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বিদেশমন্ত্রীর সহধর্মিণী মিসেস সেলিনা মোমেন,

বিদেশমন্ত্রক ও ফরেন সার্ভিস একাডেমির কর্মকর্তাবৃন্দ এ আয়োজনে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিশ্ব শান্তি সম্মেলন উপলক্ষে ঢাকায় পিঠা উৎসব-চিত্র প্রদর্শনী

আপডেট সময় : ১১:০১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১