ঢাকা ০১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

ডিসেম্বর-জানুয়ারিতে ছিনতাই বাড়ে, পুলিশকে আরও সতর্ক হওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১ ৩৩৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শীতকালে ছিনতাই বাড়ে মন্তব্য ডিএমপি কমিশনারের

শীতকাল তথা ডিসেম্বর-জানুয়ারি মাসে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যায়। সেই সঙ্গে যুক্ত হয় টানা পার্টির দৌরাত্ম্য। এ কারণে পুলিশকে আরও সতর্ক থাকার পাশাপাশি চোখ-কান খোলা রাখতে হবে।

রবিবার ডিএমপি হেডকোয়ার্টার্সে অতিরিক্ত কমিশনার, উপ-কমিশনার এবং সকল থানার অফিসার ইনচার্জদের নিয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা তুলে ধরেন ডিএমপি কমিশনার। এসময় তিনি বলেন, আমরা চাকরি করি মানুষের নিরাপত্তার জন্য, শান্তির জন্য।

ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এ মাসেই উদযাপিত হবে মুজিব শতবর্ষ। এজন্য ডিএমপির কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সব উপ-পুলিশ কমিশনার ও অফিসার ইনচার্জর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। টিম ডিএমপি অপরাজেয়, এ বিশ্বাস যেন সবার থাকে।

অক্টোবর মাসে অস্ত্র, মাদক, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার।

এ সময় ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত

পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. আসাদুজ্জামান, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সব থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডিসেম্বর-জানুয়ারিতে ছিনতাই বাড়ে, পুলিশকে আরও সতর্ক হওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আপডেট সময় : ০৮:৫৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১