ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: শেখ হাসিনা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ ৩০৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফাইল ছবি

‘সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হবো’

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে তার সরকার বদ্ধপরিকর।

অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে সব নাগরিকের ভাগ্যোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।’

গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব-২০২১ উপলক্ষে বৃহস্পতিবার সংবাদমাধ্যমে দেওয়া এক বাণীতে এসব বলেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।

আবহমান কাল ধরে এদেশের গারো সম্প্রদায়ের মানুষ ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যয়ে অবদান রেখে যাচ্ছে। বাংলাদেশে গারো সম্প্রদায়

নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে যুগযুগ ধরে সবার সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। তাদের স্বকীয়তা, বৈচিত্র্যময় সংস্কৃতি, ভাষা, মূল্যবোধ ও ঐতিহ্য দেশকে সমৃদ্ধ করেছে।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে গারো সম্প্রদায়ের অনেকেই ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেন উল্লেখ করেন শেখ হাসিনা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে গারো সম্প্রদায়ের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে’।

আওয়ামী লীগ সরকারের সময় ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই আপ্তবাক্য ধারণ করে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের সকল ধর্ম ও বর্ণের মানুষ যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করে যাচ্ছেন।

গারো সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘ওয়ানগালা’ উদযাপন উপলক্ষে শেখ হাসিনা গারো সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান। এ বছর বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের বিষয় বিবেচনা করে সীমিত পরিসরে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে বাংলাদেশে ‘ওয়ানগালা’ ও ‘মুজিববর্ষ’ উদযাপিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: শেখ হাসিনা

আপডেট সময় : ১০:০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১