ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

প্রতিদিন ৪০ হাজার পড়ুয়া টিকা পাবে

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ০৪:৫৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১ ৪০৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিদিন ১০ লাখ টিকা প্রয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

প্রতিদিন ১০ লাখ মানুষকে টিকা প্রয়োগ করার লক্ষমাত্রা নির্ধারণ করেছে সরকার। এরমধ্যে ৪০ হাজার পড়ুয়া রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একথা জানিয়ে বলেন, বর্তমানে প্রতিদিন ৫-৬ লাখ টিকা দেওয়া হচ্ছে। সেটিকে ১০ লাখে উন্নীত করার কাজ চলমান রয়েছে। প্রতিদিন ১২-১৭ বছর বয়সী পড়ুয়া পাবে ৪০ হাজার ডোজ টিকা।

সোমবার ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। জাহিদ মালেক বলেন, স্বাস্থ্য মন্ত্রকের সক্ষমতা অনেক ভালো। স্বাস্থ্যমন্ত্রকের একদিনে ৮০ লাখেরও বেশি টিকা প্রয়োগের সক্ষমতার রেকর্ড রয়েছে। স্বাস্থ্য মন্ত্রীর দাবি ৪০ হাজার কেন, ৪ লাখ যুক্ত হলেও আমরা সেটা দিতে পারবো।
জনবল, টিকা ও ব্যবস্থা সবই রয়েছে। প্রয়োজন হলে আরও বাড়াবো।

জাহিদ মালেক বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২১ কোটি টিকা ক্রয় করেছি। এই টিকা কিনতে হাজার হাজার কোটি টাকা লেগেছে। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমেও টিকা পেয়ে যাচ্ছি। সেখানেও প্রায় ৭ কোটি টিকার প্রতিশ্রুতি রয়েছে। কাজেই টিকার অভাব হবে না।

এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ছাড়াও স্বাস্থ্য মন্ত্রকের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. লোকমান হোসেন মিয়া, শিক্ষা মন্ত্রকের সচিব মাহবুব হোসেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রতিদিন ৪০ হাজার পড়ুয়া টিকা পাবে

আপডেট সময় : ০৪:৫৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১