ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

র‌্যাঙ্কিংয়ে দুঃসংবাদ বাংলাদেশের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫২:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১ ৩৬২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলে বিশ্বকাপে ভালো করার বার্তা দিয়েছিল টিম টাইগাররা। কিন্তু মরুর বুকে আবারও সেই ব্যর্থতার গল্পেরই চিত্রনাট্য। কোনো

রকমে গ্রুপ পর্বের বাধা টপকালেও সুপার টুয়েলভ যাত্রা শুরু হয়েছে সেই হার দিয়েই। এদিকে, বিশ্বকাপের মঞ্চে এরই মধ্যে চার ম্যাচ খেলে দুই হারে টি-টোয়েন্টি ফরম্যাটের র‌্যাঙ্কিংয়েও

দুঃসংবাদ পেল মাহমুদউল্লাহরা। যদিও র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরে থেকে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড। এরপর দু’য়ে ভারত এবং তিনে পাকিস্তান। চার নম্বরে

নিউজিল্যান্ড এবং পাঁচে আছে দক্ষিণ আফ্রিকা। ছয় নম্বরে বাংলাদেশের আগের জায়গায় রয়েছে অস্ট্রেলিয়া। সাত নম্বরে রশিদ খান-মোহাম্মদ নবীর আফগানিস্তান। তবে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের

নিচে অবস্থান শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের। দল দুটির অবস্থান যথাক্রমে নয় ও দশ নম্বরে। গত ২৪ অক্টোবর  সুপার টুয়েলভের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে বড় সংগ্রহ করেও শেষ রক্ষা

হয়নি টিম টাইগার্সের। লঙ্কানদের বিপক্ষে ৫ উইকেটের হারে বিশ্বকাপের মূলপর্বের যাত্রা শুরু করে লাল-সবুজ বাহিনী। ওইদিন ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে দুটি ক্যাচ মিস করে শ্রীলঙ্কার জয়কে

সহজ করে দিয়েছেন টাইগাররা। তার হাতে জীবন পাওয়া লঙ্কান ব্যাটার আসালাঙ্কার ব্যাটে ভর করেই শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। দিন দুয়েক আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপে

উইকেটের হিসাবে পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে যায় বাংলাদেশের সাকিব আল হাসান। বিশ্বকাপে আফ্রিদির ৩৯ উইকেট ছাড়িয়ে অলরাউন্ডার সাকিবের উইকেটসংখ্যা এখন ৪১।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

র‌্যাঙ্কিংয়ে দুঃসংবাদ বাংলাদেশের

আপডেট সময় : ০৬:৫২:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১