ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাঁচ ম্যাচ জয়ে সাকিবই সেরা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১ ৩৬১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

বিশ্বমঞ্চে বাংলাদেশ ক্রিকেটের মাথা উঁচু করা গৌরবের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান সাকিব আল হাসানের। এটা যে কেউই একবাক্যে কবুর করে নেবেন। দেশের হয়ে আন্তর্জাতিক

ক্রিকেটের পাশাপাশি বিশ্বের প্রায় সব দেশের ফ্রাঞ্জাইজি লিগগুলোতেও নিয়মিত খেলেন এই অলরাউন্ডার। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন বলা হয়ে থাকে সাকিবকে।

বড় মঞ্চের এই তারকা আবারও প্রয়োজনের সময় দেশের হয়ে জ্বলে উঠলেন। মঙ্গলবার ওমানের আল-আমিরাত স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিকদের বিপক্ষে জয় পেয়েছে

বাংলাদেশ। বাঁচা-মরার এই ম্যাচে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করেছেন সাকিব এবং জিতে নিয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। এর মধ্য দিয়ে আইসিসির আসরগুলোতে বাংলাদেশের সর্বশেষ পাঁচটি জয়ের ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ২১ রানে দুই উইকেটে হারিয়ে ফেলে বাংলাদেশ। ঠিক তখনই নাঈম শেখকে নিয়ে ৮০ রানের কার্যকরী একটি পার্টনারশিপ গড়ে তোলেন সাকিব। আউট হওয়ার আগে তার উইলো থেকে রান এসেছে ১৪৪.৮৩ স্ট্রাইক রেটে ২৯ বলে ৪২। পরে বল হাতে ৪ ওভারে মাত্র ২৮ রান খরচায় তুলে নেন ৩টি উইকেট। এতে করে স্বাভাবিকভাবে ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তারই হাতে।

এর আগে আইসিসির টুর্নামেন্টে বাংলাদেশের সর্বশেষ চারটি জয় এসেছিল, ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে, ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে। আর পঞ্চমটি আসলো ওমানের বিপক্ষে। এই সবগুলোতেই ম্যাচ সেরা পুরস্কার সাকিব আল-হাসানের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাঁচ ম্যাচ জয়ে সাকিবই সেরা

আপডেট সময় : ০৩:৫৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১